Thursday, June 25, 2026

অনুব্রত ফিরেছেন, বীরভূমে কোর কমিটিকেও গুরুত্ব বীরভূমে! নেপথ্যে কোন সমীকরণ

Date:

Share post:

বীরভূমে দল পরিচালনায় কোর কমিটিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ফিরে আসার পর এই প্রথম কোর কমিটির বৈঠক বসছে। সেখানে জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডল ও কোর কমিটির সদস্যদের মধ্যে সমন্বয় রেখে চলার কথা জানিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেই মত ব্যক্ত করেছেন।

বীরভূমে (Birbhum) দল পরিচালনার ক্ষেত্রে কোর কমিটি রেখে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই কোর কমিটি (Core Committee) বৈঠকের তোড়জোড় শুরু হয়। আগামী ১৬ নভেম্বর সেই বৈঠক ডাক দেওয়া হয়েছে। সূত্রের খবর, সেই বৈঠকে কোর কমিটির সদস্যরা সবাই উপস্থিত থাকবেন। বৈঠকের ডাক দেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। এই বৈঠকে অনুব্রত মণ্ডলকেও যোগ দেওয়ার কথা জানানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর কমিটিকে গুরুত্ব দিয়ে নিজেই অনুব্রত মণ্ডলের ভূমিকা সুস্পষ্ট করে দিয়েছেন। অভিষেক বলেন, অনুব্রত মণ্ডল জেলা সভাপতি। উনি নিজে কোর কমিটিকে পরিচালনা করবেন। অনুব্রতও কোর কমিটি রাখার পক্ষেই মতামত জানিয়েছিলেন আগে। বলেছিলেন, কোর কমিটির সদস্যের সংখ্যা আরও বৃদ্ধি করা যায় কি না, তা দেখতে হবে। সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেকের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছিলেন অনুব্রত।

বৃহস্পতিবার নিজের জন্মদিনে ব্যক্তিগত অভিমত প্রকাশ করে অভিষেক বলেন, আমার ব্যক্তিগত মত, কোর কমিটি থাকা উচিত। কারণ, এই কোর কমিটিই বীরভূমে আমাদের দু’টি লোকসভা আসনে জয় ধরে রেখেছে। ব্যবধানও বাড়িয়েছে। তিনি অনুব্রতকে কোর কমিটি পরিচালনার ভার দেওয়ার কথাও জানিয়েছেন স্পষ্ট করে।

আরও পড়ুন- বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ! কড়া হুঁশিয়ারি ভারতের

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...