Tuesday, June 23, 2026

আরও সতর্ক রাজ্য! এবার বাংলার বাড়ি’ প্রকল্পের প্রাপকদের অ্যাকাউন্ট যাচাইয়ের সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

ট্যাব কেলেঙ্কারি থেকে শিক্ষা নিয়ে আবাস যোজনার টাকা ছাড়ার আগে বিশেষ সতর্কতা মূলক ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। আগামী ১৫ই ডিসেম্বর থেকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের ন্যায্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে রাজ্য। তার আগে প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি যাচাই করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জানা গিয়েছে, ন্যায্য প্রাপকদের সকল তথ্য সম্মিলিত করার আগেই চূড়ান্ত সতর্কতা সহকারে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলা প্রশাসনকে। কোনও উপভোক্তার আসল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তালিকায় নামের সঙ্গে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরে কোনও অমিল রয়েছে কিনা তাও যাচাই করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও অমিল পাওয়া গেলে টাকা ছাড়ার চূড়ান্ত ডেটাবেস তৈরির আগে তা ঠিক করে ফেলতে হবে জেলা প্রশাসনকে।

সম্প্রতি যে হারে ব্যাঙ্ক জালিয়াতি ঘটছে তাতে করে এই বাড়তি সতর্কতা নেওয়ার প্রয়োজন ছিল বলেই মনে করছেন প্রশাসনিক শীর্ষকর্তারা। ট্যাব কাণ্ডের পরই মূলত টাকা জালিয়াতির বিষয়টি নিয়ে সচেতন হয়ে ওঠে রাজ্য প্রশাসন। যদিও রাজ্য পুলিশ এবং সাইবার কর্তাদের তৎপরতায় ইতিমধ্যেই ট্যাব কাণ্ডের কয়েক ডজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, বাংলার বাড়ির প্রকল্পের আওতাধীন কোনও প্রাপক যাতে নিজের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত না হন সেই কারণেই এই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এছাড়াও চূড়ান্ত তালিকা তৈরির সময় ডেটা এন্ট্রির ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, যাতে কোনও উপভোক্তার নাম, আইডি, মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে গরমিল না ধরা পড়ে। এর ফলে প্রাপকদের অর্থপ্রাপ্তির পথ আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন- মোদিরাজ্যে কিশোরকে যৌন নিগ্রহ করে খুন! অভিযুক্ত দাদা

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...