Wednesday, June 24, 2026

ভারতের বিরুদ্ধে নামার আগে কী বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ?

Date:

Share post:

রাত পোহালেই ক্রিকেটের মহারণ। আগামিকাল থেকে শুরু বর্ডার-গাভাস্কর ট্রফি। পারথে নামছে ভারত-অস্ট্রেলিয়া। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স খারাপ হলেও অতীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপট দেখিয়েছে টিম ইন্ডিয়া। আবার মুখোমুখি দুই দল। তবে তার আগে ভারতীয় দলের বিরুদ্ধে দু’ভাবেই মত প্রকাশ করলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এদিকে যেমন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন তিনি। তেমনই সমীহ করেছেন কামিন্স।

এদিন সাংবাদিক সম্মেলনে কামিন্স বলেন, “ বর্ডার-গাভাস্কর ট্রফি মানে বরাবরই একটা লড়াকু সিরিজ হয়। এবার পাঁচ টেস্টের সিরিজ। দু’দলের প্রবল লড়াই হবে। নিঃসন্দেহে এটা বড় সিরিজ। ভারতও খুব ভাল দল। তবে আমরাও তৈরি। বর্ডার-গাভাস্কর ট্রফি জিততে পারলে অবশ্যই ভালো লাগবে।“

এরপরই কামিন্স আরও বলেন, “দেশের মাটিতে খেলতে নামলে সব সময়েই চাপ থাকে। ভারত বেশ প্রতিভাবান দল। আমাদের কাজটা সহজ নয়। তবে খুব বেশি দূরে তাকাতে চাইছি না। বর্ডার-গাভাস্কর ট্রফি জিততে পারলে ভাল লাগবে। ভারতও খুব ভাল দল। তবে আমরাও তৈরি। তবে সিরিজ নিয়ে এখনই খুব বেশি ভাবছি না।”

উল্লেখ্য, গতদুবার ঘরের মাঠেই বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হয়েছে অস্ট্রেলিয়ার।

আরও পড়ুন- ‘আইপিএল-এ শামি দাম’ মেগা নিলামের আগেই মঞ্জরেকরকে পালটা দিলেন ভারতীয় পেসার

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...