Friday, April 3, 2026

দ্বিতীয় টেস্টে কে করবে ওপেন ? মুখ খুললেন রোহিত

Date:

Share post:

আগামিকাল অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারতীয় দল। বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্ট পারথে দাপুটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। পারথ টেস্টে দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নেমে ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন যশস্বী জসওয়াল-কে এল রাহুল। প্রথম টেস্টে রোহিত শর্মা না থাকায় যশস্বীর সঙ্গে ওপেন করতে নেমেছিলেন রাহুল। এবার দ্বিতীয় টেস্টে ফিরেছেন রোহিত। তবে অ্যাডিলেডে ওপেন কে করবেন ? উঠছে সেই প্রশ্ন। আর এই নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। জানালেন ওপেন করবেন রাহুলই।

এদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, “ বাড়িতে বসে ছেলেকে কোলে নিয়ে রাহুলের ব্যাটিং দেখছিলাম। অসাধারণ খেলেছে ও। তাই এই মুহূর্তে ওর ব্যাটিং পজিশন বদলানোর কোনও দরকার নেই। রাহুলই ওপেন করার যোগ্য ক্রিকেটার। রাহুলের ওপেন করা নিয়ে কোনও দ্বিমত নেই। যশস্বী এবং ওর ওপেনিং জুটিই প্রথম টেস্টে আমাদের জিততে সাহায্য করেছে। যেভাবে বিদেশের মাটিতে ও ব্যাট করে তা প্রশংসনীয়। আমি মাঝের দিকে কোথাও একটা নামব। এই সিদ্ধান্ত নিতে খুব একটা সমস্যাই হয়নি। ব্যক্তিগত ভাবে আমার পক্ষে নীচের দিকে খেলা কঠিন। তবে দলের বিচারে এই সিদ্ধান্ত খুবই সহজ ছিল।“

দলের ওপেনিং জুটি নিয়ে মুখ খুললেও, দলের প্রথম একাদশ নিয়ে মুখ খোলেননি রোহিত। কারণ দ্বিতীয় টেস্টে ফিরছেন রোহিত, ফিরছেন শুভমন গিলও। রোহিত বলেন, “ প্রথম টেস্টে আমি ছিলাম না। তাই নিজে গিয়ে অশ্বিন বা জাদেজাকে দলে না রাখার কথা বলতে পারিনি। দল পরিচালন সমিতি যেটা ভাল বুঝেছে সেটাই করেছে। পিচ অনুযায়ীই দল সাজাতে হয়। আমি নিশ্চিত সিরিজের পরের দিকে কোনও না কোনও সময় ওরা ভূমিকা পালন করবে। ভারতকে অতীতে অনেক ভাবে সাহায্য করেছে ওরা। পিচ দেখেই আমরা সিদ্ধান্ত নেব।“

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...