Friday, April 3, 2026

কেন দিল্লি ছেড়েছেন পন্থ ? মুখ খুললেন দলের অন্যতম কর্ণধার

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে আইপিএল-এর মেগা নিলাম। বহু ক্রিকেটারের দল বদল হয়েছে । তেমনই দলবদল হয়েছে ঋষভ পন্থ, শ্রেয়স আইয়র, কে এল রাহুলের। দিল্লি ক্যাপিটালস যখন পন্থকে ছেড়ে দেন তখন সব থেকে বেশি চর্চা শুরু হয়। এমনকি নিলামের টেবিলেও ‘রাইট টু ম্যাচ কার্ড’ ব্যবহার করতে চাইলেও শেষ পর্যন্ত নিজেদের পুরনো অধিনায়ককে কেনেনি দিল্লি। কেন পন্থ নেওয়া হল না ? সেই নিয়ে এবার মুখ খুললেন দিল্লি দলের অন্যতম মালিক পার্থ জিন্দাল। পার্থ জিন্দাল জানিয়েছেন, টাকা নয়, দলের সঙ্গে অন্য একটি কারণে মতবিরোধ হয়েছিল পন্থের।

পার্থ জিন্দাল বলেন, “ আমাদের মতাদর্শের পার্থক্য হয়েছে। পন্থ যেভাবে দল চালাতে চেয়েছিল, আমরা সে ভাবে চাইনি। এটাই প্রধান কারণ। টাকার জন্য পন্থ দল ছাড়েনি। টাকা কোনও দিনই কোনও সমস্যা করেনি। আমাদের তিন জনের, অর্থ্যাৎ পন্থ, কিরণ গান্ধী এবং আমার মতাদর্শ আলাদা। এখন কিরণ নিজের মতো করে দল চালাচ্ছে। পন্থের সেটা পছন্দ হয়নি। তাই ও শেষ পর্যন্ত দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।“ এরপর পার্থ জিন্দাল আরও বলেন, “ পন্থ আমার ছোট ভাইয়ের মতো। ওর লক্ষ্য ভারতের অধিনায়ক হওয়া। তার শুরুটা ও আইপিএল থেকে করতে চায়। ও আমাদের জানিয়ে দিয়েছিল, ও দল নিয়ে কী ভাবছে। সেই ভাবনা আমাদের সঙ্গে মেলেনি। তাই শেষ পর্যন্ত ও দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তকে আমরা সম্মান জানিয়েছি।“ টাকার জন্য যে পন্থ দল ছাড়েননি তা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন পন্থ।

২০২৫ আইপিএল মেগা নিলামে সব থেকে দামি ক্রিকেটার পন্থ। ২৭কোটি টাকায় ভারতীয় উইকেটরক্ষকে দলে নেয় লখনৌ সুপার জায়ান্ট।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...