Friday, June 26, 2026

সেই নিখোঁজ মানুষটি

Date:

Share post:

৪ অগস্ট ১৯৭১। প্রায় মধ্যরাত। দক্ষিণ কলকাতার রাজা বসন্ত রায় রোডে অধ্যাপক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের বাড়িতে লালবাজারের কর্তা দেবী রায়ের নেতৃত্বে সাদা পোশাকে এক পুলিশ দলের আচম্বিত আবির্ভাব। এ ঘর সে ঘর দেখে ভেতরের এক ঘরে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে শুয়ে থাকা ভদ্রলোককে দেখিয়ে দেবী রায়ের প্রশ্ন, ‘ইনি কে?’ দেবীপ্রসাদবাবুর উত্তর, ‘আমার মামা’। দেবী রায় ডাকলেন, ‘মামা।’ ভদ্রলোক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, ডাক শুনে মুখ ঘুরিয়ে চাইলেন। দেবী রায় ওনার দিকে তাকিয়ে সামান্য সৌজন্যের হাসি হেসে ঘর থেকে যখন বেরিয়ে যেতে উদ্যত তখনই তাঁর নজরে পড়ল ভদ্রলোকের ডান বাজুতে হাতঘড়ি বাঁধা। আবারও ঘুরে তিনি ভদ্রলোকের খুব কাছে এসে দাঁড়ালেন। ইতিমধ্যে ভদ্রলোক উঠে খাটে বসেছেন। এবার দেবী রায় আর এক মুহূর্ত সময় খরচ না করে ভদ্রলোককে বললেন, ‘আমাদের সঙ্গে চলুন।’

সেই নিকষ কালো মধ্যরাতে নিকটবর্তী রবীন্দ্রসরোবরের প্যাঁচারাও তাদের ডাক ভুলেছে। কলম যখন তরবারি, তখন তরবারি দিয়েই কাটতে হয় কলমধারী। এই তো শাসকের রীতি।

আর এক মুহূর্ত কাল বিলম্ব না করে, কলমধারী শশাঙ্ক ওরফে সরোজ দত্তকে নিয়ে দেবী রায়ের দল সোজা চলে গেল টালিগঞ্জে পুলিশের গোপন টর্চার চেম্বার ‘রিট্রিট’এ। তখন রাত প্রায় দেড়টা। তারপর কী হয়েছিল কেউ জানে না।

ভোর সাড়ে চারটে-পাঁচটা নাগাদ বাংলার মহানায়ক উত্তমকুমার তখন ময়দান চত্বরে মর্নিং ওয়াক করতে আসতেন নিয়মিত। ৫ অগস্ট ভোরবেলা মর্নিং ওয়াকে এসে দেখলেন, ধুতি-পাঞ্জাবী পরিহিত এক বিধ্বস্ত মাঝবয়সী ভদ্রলোককে পুলিশ ভ্যান থেকে নামিয়ে হেঁটে এগিয়ে যেতে বলল। তিনি যেই এগোলেন, পুলিশ পিছন থেকে গুলি করল। লুটিয়ে পড়লেন তিনি। তারপর ধড় থেকে মুণ্ডুটিকে আলাদা করে পুলিশ ভ্যানে তুলে চলে গেল।

মহানায়ক দেখলেন, ভদ্রলোকের ডান বাজুতে হাতঘড়ি বাঁধা।

স্তম্ভিত উত্তমকুমার সেদিনই টালিগঞ্জ পাড়ায় শুটিং’এ এসে স্টুডিওতে কিছু লোকজনকে ঘটনাটি বললেন। আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল। পরদিন দৈনিক ‘হিন্দুস্থান টাইমস’ উত্তমকুমারকে উদ্ধৃত করে খবরটি ছোট করে প্রকাশও করল। তৎক্ষণাৎ তৎকালীন যুব নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় উত্তমকুমারকে প্রাণনাশের ধমকি দিয়ে বোম্বাই পাঠিয়ে দিলেন।

আজ ৫ অগস্ট ২০১৯। আজও পুলিশের খাতায় সরোজ দত্ত নিখোঁজ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...