Wednesday, June 10, 2026

তিন তালাক বিল পাশে বাড়িতে উৎসব! যোগীরাজ্যে ঘরছাড়া মুসলিম গৃহবধূ

Date:

Share post:

রাজ্যসভায় তিন তালাক বিল পাশ হয়ে যাওয়ার পর বাড়িতে উৎসব করেছিলেন এক মুসলিম গৃহবধূ। আর সেটাই তাঁর কাল হল। তাৎক্ষণিক তিন তালাক দিয়ে ওই বধূকে বাড়িছাড়া করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের বান্দা জেলার জিগনি গ্রামে।

পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূর নাম মুফেদা খাতুন। তিন তালাক বিল পাশের পরই বাড়িতে উৎসব করেছিলেন তিনি। ওই মহিলার অভিযোগ, বাড়িতে ঢুকে তাঁর স্বামী সামসুদ্দিন উৎসবের কথা শুনেই প্রচণ্ড রেগে যান। সঙ্গে সঙ্গেই তিনবার তালাক বলে তাঁকে ঘর থেকে বের করে দেন। পুলিশ সামসুদ্দিনের বিরুদ্ধে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Related articles

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...