Wednesday, June 10, 2026

370 বাতিল, জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের প্রস্তাব কেন্দ্রের

Date:

Share post:

মোদি সরকারের নজিরবিহীন প্রস্তাব।
কাশ্মীরে 370 ধারা তুলে দিল কেন্দ্রীয় সরকার।একইসঙ্গে প্রস্তাব, জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষনা করা হবে। লাদাখকে বিধানসভা-হীন এবং জম্মু ও কাশ্মীরকে বিধানসভা-যুক্ত কেন্দ্র শাসিত অঞ্চল করার কথা কেন্দ্রের প্রস্তাবে বলা হয়েছে।
জম্মু-কাশ্মীর সংক্রান্ত বিল নিয়ে উত্তপ্ত সোমবারের রাজ্যসভা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার এই প্রস্তাব ধিয়েছেন। প্রস্তাবটি পেশ করামাত্রই সংসদে তুমুল হট্টগোল শুরু হয়। কেন্দ্রের এই প্রস্তাবে তীব্র বিরোধিতা জানান বিরোধীরা। রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের অভিযোগ, সংবিধানকে হত্যা করেছে মোদি সরকার।
এ দিন অধিবেশন শুরু হতেই জম্মু-কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা 370 ধারা বাতিলের প্রস্তাব রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুধুই 370 ধারা বাতিল নয়, জম্মু-কাশ্মীরকে পুর্নগঠনের প্রস্তাবও রাখা হয়েছে। জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লাদাখকে বিধানসভা-হীন এবং জম্মু ও কাশ্মীরকে বিধানসভা-যুক্ত কেন্দ্র শাসিত অঞ্চল করার প্রস্তাব পেশ করেছেন।

কেন্দ্রের এই প্রস্তাবে তীব্র বিরোধিতা করে গুলাম নবি আজাদের অভিযোগ, দেশের সংবিধানের পাশে সব সময় রয়েছি। সংবিধানকে বাঁচাতে প্রাণ দিতে প্রস্তুত। কিন্তু সংবিধানকে হত্যা করেছে বিজেপি। পিডিপি-র দুই সাংসদ মীর ফায়াজ এবং নাজির আহমেদ সংবিধান ছিঁড়ে ফেলার দাবি জানান। তাঁদের মন্তব্যের তীব্র নিন্দা করেন গুলাম নবি আজাদ।

জম্মু-কাশ্মীরকে পুনর্গঠন করার যুক্তি হিসাবে কেন্দ্রের বক্তব্য, লাদাখের মানুষের অনেকদিনের দাবি ছিল জম্মু-কাশ্মীরের এই দুর্গম অঞ্চলকে বিশেষ সুবিধা দেওয়া হোক। তাঁদের দাবির কথা মাথায় রেখে কেন্দ্র শাসিত অঞ্চল করার সুপারিশ করা হয়েছে। অন্য দিকে জম্মু ও কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ, হিংসা রুখতে কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব রাখা হয়েছে। বিধানসভা যুক্ত কেন্দ্র শাসিত অঞ্চল হবে জম্মু ও কাশ্মীর।

Related articles

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...