Wednesday, June 10, 2026

দেশজুড়ে সতর্কতা, তৈরি সেনাবাহিনি, সব রাজ্যে কেন্দ্রের বিশেষ অ্যাডভাইসরি

Date:

Share post:

কাশ্মীর নিয়ে বেনজির সিদ্ধান্ত গ্রহণের জেরে যে কোনও মুহূর্তে দেশের যে কোনও রাজ্যকে নিশানা করতে পারে জঙ্গিরা। এই আশঙ্কায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সব রাজ্যকে তাদের নিরাপত্তা কঠোর করতে নির্দেশ দিলো। রাজ্যগুলিকে এ সংক্রান্ত বিশেষ অ্যাডভাইসরিও পাঠালো কেন্দ্র। তৈরি থাকতে বলা হয়েছে সেনাবাহিনির তিন বিভাগকেই। প্রস্তুত প্রতিরক্ষা মন্ত্রকও।

এদিকে পরিবর্তিত
কাশ্মীর জুড়ে বহাল অনির্দিষ্ট কালের কার্ফু। 370 ধারা বাতিলের পর অজানা আশঙ্কায় থমথমে হয়ে আছে উপত্যকা।​
উপত্যকায় কিছু একটা ঘটতেও পারে বলে সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। শনিবার থেকে হঠাৎই কাশ্মীরে বাড়ানো হচ্ছে আধাসেনার বহর। সম্ভাব্য জঙ্গি হানার মোকাবিলায় তৈরি হচ্ছে সেনাবাহিনি। পর্যটকদের ফেরানো হচ্ছে। জম্মু-কাশ্মীর পুলিশকে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে শোনা গেলেও, সে কথা অবশ্য স্বীকার করেনি সরকার। সূত্রের খবর, শোপিয়ানের মতো স্পর্শকাতর এলাকার থানা পাহারাতে মোতায়েন করা হয়েছে বিএসএফ। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়।

Related articles

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...