Wednesday, June 10, 2026

অবশেষে উঠলো টন টন ইলিশ, আশা, এবার দাম মধ্যবিত্তের আয়ত্তে

Date:

Share post:

অবশেষে দেখা মিলেছে টন টন ‘রূপোলি শস্য’-র। চলতি মরশুমের সর্বাধিক ইলিশ জালে ধরা পড়েছে। গত 15 জুন থেকে রাজ্যের প্রায় সব ট্রলার ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলো। কিন্তু ইলিশের কোনও খবরই সেভাবে ছিলোনা। বস্তুত
গত 2 মাস যাবৎ সমুদ্রে ইলিশের দেখা পায়নি কোনো ট্রলারই। শেষ পর্যন্ত পঞ্চম ট্রিপে দক্ষিণ 24 পরগনা জেলার প্রায় প্রতিটি ট্রলারই সমুদ্র থেকে ইলিশ নিয়ে ফিরে এলো উপকূলে।
প্রায় প্রতিটি ট্রলারকেই এতদিন লোকসানের মুখে পড়তে হয়েছে। মৎস্যজীবীরাও হতাশ হয়ে ভিন রাজ্যে পাড়ি দেওয়া শুরু করেছিলেন। কিন্তু আগস্টের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তন ঘটতেই সমুদ্রে দেখা মিলেছে ইলিশের। প্রায় প্রতিটি ট্রলারই গড়ে 30 মন করে ইলিশ মাছ নিয়ে ফিরেছে উপকূলে। এবার বাজারে ইলিশ- ঘাটতি মিটবে বলে আশা করছেন মৎস্য ব্যবসায়ীরা। তবে ইলিশের দামের কোন পরিবর্তন এখনও হয়নি। চড়া দামেই বিকোচ্ছে ইলিশ। মৎস্যজীবীদের বক্তব্য, মরশুমের প্রথম ইলিশ বলেই বাজারে চড়া দাম রয়েছে। এভাবে ইলিশ ঢুকলে ইলিশের দাম অনেকটাই কমে যাবে। মৎস্য ব্যবসায়ীদের বক্তব্য, “আবহাওয়া বদল হওয়ার পরই, সমুদ্রে ইলিশের দেখা মিলেছে। ইলিশ মাছের সাইজও খুব ভালো। বর্ষার জল পড়তেই মাছের স্বাদও ফিরেছে।
তবে দামটা মধ্যবিত্তের নাগালে না এলে বাজার জমবেনা।”

Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...