Wednesday, June 10, 2026

আজ যাকে আক্রমণ, কাল সেই নেতা! দলের নীতিতে বিভ্রান্ত বিজেপি সমর্থকরা

Date:

Share post:

বাংলার চলতি রাজনীতিতে সবচেয়ে মুশকিলে পড়েছেন বিজেপির পুরনো, নিচুতলার কর্মী ও দীর্ঘদিনের সমর্থকরা। আগামী বিধানসভা ভোটের আগে তাঁদের যে আর কী কী দেখতে হবে কে জানে! শাসক দল তৃণমূলের যে নেতার বিরুদ্ধে আজ আক্রমণ শানাচ্ছেন, কাল দেখছেন তিনিই বিজেপির নেতা হয়ে বসেছেন! যে নেতার বিরুদ্ধে দুর্নীতি আর অনৈতিক কান্ডকারখানার অভিযোগ তুলে এতদিন সরব হতেন, কটাক্ষ করতেন, জেলে পোরার দাবি জানাতেন, আজ তাঁর নামেই জয়ধ্বনি দিতে হচ্ছে। মুকুল রায়, অর্জুন সিং, নিশীথ প্রামাণিক, ভারতী ঘোষ, মনিরুল ইসলাম ও আরও বহু বিতর্কিত মুখ থেকে শুরু করে সর্বশেষ শোভন চট্টোপাধ্যায়, সংগঠন বাড়ানোর অজুহাতে তৃণমূলের আর কাকে কাকে যে কাল নেতা বলে মানতে হবে তা বুঝতেই পারছেন না বিজেপি সমর্থকরা। আজকের আক্রমণের যুক্তি কাল কীভাবে প্রশস্তিতে বদলে যাচ্ছে নিজেরাই থই পাচ্ছেন না। বিজেপির তথাকথিত পার্টি উইথ ডিফারেন্সের গর্বও ভেঙেচুরে শেষ। আর এসবের ফলে সাধারণ মানুষের চোখে বিজেপির ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকলেও সাধারণ কর্মী-সমর্থকদের কিছুই করার নেই।

কলকাতার মেয়রের চেয়ারে বসে তোয়ালে মুড়ে ঘুষের টাকা নেওয়া তৃণমূলের নেতাকে যদি রাতারাতি নিজেদের নেতা বলে মানতে হয় তখন মান-সম্মান আর কী বাকি থাকে? আর বিজেপির যে নেতারা সেদিন দুর্নীতির অভিযোগে তৎকালীন মেয়রের গ্রেফতারি চেয়েছিলেন, তাঁরাই আজ ‘আইন আইনের পথে চলবে ‘বলে কোনওরকমে অস্বস্তি লুকোচ্ছেন।

Related articles

অবশেষে সব মন্ত্রীদের দফতর বণ্টন: শুভেন্দুর হাতেই স্বরাষ্ট্র-ভূমি-বিদ্যুৎ থেকে তথ্য ও সংস্কৃতি, অর্থে স্বপন, শিল্পে তাপস

অবশেষে জল্পনার অবসান। রাজ্যের নতুন বিজেপি সরকারের সব মন্ত্রীদের (Minister) দফতর বণ্টন করল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...