Friday, March 27, 2026

ফের বিপত্তি মেট্রোয়, এবার দরজা খোলা রেখেই ছুটলো ট্রেন!

Date:

Share post:

এতো সতর্কতা সত্ত্বেও মেট্রোয় বিপত্তি যেন রিজ নামচা হয়ে দাঁড়িয়েছে। আত্মহত্যা, দুর্ঘটনা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে মেট্রো। এবার দরজা খোলা অবস্থাতেই ছুটে গেল মেট্রোর একটি রেক। আজ, বুধবার অফিস টাইমে দমদম থেকে কবি সুভাষাগামী ডাউন ট্রেন সকাল 10.‌41 মিনিটের মেট্রোয় এই ঘটনা ঘটে।

রোজকের মতো মেট্রো ধরার জন্য দমদমে তখন নিত্যযাত্রীদের ভিড়। নির্দিষ্ট সময়ে ট্রেনটি স্টেশন থেকে ছাড়ার সময় দেখা যায়, একটি দরজা বন্ধ হচ্ছে না। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তৎক্ষণাৎ ছুটে আসেন মেট্রো কর্তৃপক্ষ। যান্ত্রিক ত্রুটির জন্যই সম্ভবত একটি দরজা বন্ধ করা যায়নি।

এদিকে, যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য রেকটিকে কারশেডে ফিরিয়ে নিয়ে যেতে সময় লাগবে। ফের নতুন রেক আসতে কিছুটা সময় লাগবে। অফিস টাইমে নিত্যযাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে খোলা দরজার সামনে আরপিএফ মোতায়েন করে মেট্রো কর্তৃপক্ষ। তারপর একটি দরজা খোলা অবস্থাতেই গন্তব্যের দিকে চলে যায় মেট্রোটি। এই ঘটনায় কোনও যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরেই একাধিক দুর্ঘটনা ঘটেছে মেট্রোতে। আত্মহত্যার ঘটনা তো আছেই। মেট্রোর দরজায় আটকে গিয়ে সজল কাঞ্জিলালের মৃত্যুর ঘটনা আজও টাটকা। তারপর থেকেই দুর্ঘটনা এড়াতে নানা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তারপর বুধবার সকালে দমদম স্টেশনে এই বিপত্তি। যা কিন্তু ফের কলকাতা মেট্রোর নিরাপত্তা ও পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে দিলো।

আরও পড়ুন-পুজোর আগে বাড়ি-গাড়ি-টিভি-ফ্রিজ কিনতে সস্তায় ঋণ দেবে SBI

 

Related articles

শুক্রবারে ১১০০ পয়েন্ট পতন সেনসেক্সের, রক্তাক্ত শেয়ারবাজার

ইরান - ইজরায়েল যুদ্ধ (Iran Israel war) নিয়ে অনিশ্চয়তার প্রভাব বিশ্ববাজারে। শুক্রবার সকাল থেকে রক্তাক্ত দালাল স্ট্রিট। ৫০...

বেলদায় প্রচারে বেরিয়ে স্থানীয়দের শাসানি বিজেপি প্রার্থীর

প্রচারে বেরিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে গ্রামবাসীদের রীতিমত হুমকি দিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি...

“মোদির শয্যাসঙ্গিনী হয়েই সাংসদ-মন্ত্রিত্ব”! পডকাস্টে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর

নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরই দলের সাংসদ তথা বর্ষীয়ান নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)।...

IPL: খেলতে পারবেন না বিদেশি বোলার, শুরুর আগেই ধাক্কা আরসিবির

আইপিএলের (IPL) প্রথম ম্যাচের আগেই সমস্যায় পড়ল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি (Royal Challengers Bangalore)। আইপিএল শুরুর আগের দিন আরসিবি...