Friday, March 27, 2026

কেউ ছাড় পাবেন না, সবাইকেই তদন্তের মুখোমুখি হতে হবে: দিলীপ

Date:

Share post:

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। ফলে তাঁকে গ্রেফতার করাতে এখন আর কোনও বাধা রইল না।

আইএনএক্স মিডিয়া মামলায় পি চিদাম্বরমকে গ্রেফতারের জন্য আদলতে একাধিক বার আর্জি জানিয়েছিলেন তদন্তকারীরা। তাঁদের আবেদন খারিজ করে আদালত চিদাম্বরমের রক্ষকবচের মেয়াদ বেশ কয়েক বার বাড়ায়। এ ভাবেই প্রায় দেড় বছর ধরে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী। কিন্ত এ বার আর রেহাই পেলেন না।

চিদাম্বরম জামিনে থাকার ফলে তদন্তের কাজে বাধা সৃষ্টি হচ্ছে বলে আদালতে জানান ইডির তদন্তকারীরা। অন্যদিকে চিদাম্বরমের আইনজীবীর যুক্তি ছিল, যখনই তাঁর ডাক পড়েছে চিদাম্বরম তদন্তকারীদের সব রকম সাহায্য করেছেন। ফলে তাঁকে হেফাজতে নেওয়ার কোনো মানেই হয় না। তবে, এ বার আদলত সেই যুক্তি আমল না দিয়ে কার্যত কড়া পদক্ষেপ করতে দেখা গেল।

এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, “কেউ ছাড় পাবেন না। অভিযুক্তদের সবাইকেই তদন্তের মুখোমুখি হতে হবে। কেন্দ্রের বিজেপি সরকার গোয়েন্দা সংস্থার উপরে নিয়ন্ত্রণে বিশ্বাসী নয়। তাই অভিযুক্তদের রং না দেখে তদন্ত হবে।”
চিটফান্ড তদন্ত প্রসঙ্গে দিলীপ আরও বলেন, “কেউ আইনের উর্দ্ধে নন। তিনি কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী‌ই হন কিংবা বড় নেতা। বিজেপি সরকারের আমলে কোনও দুর্নীতিবাজেরই সুসময় আসবে না। এই রাজ্যে এখনই কোনও নেতার বাড়িতে সিবিআই হানার মতো অবস্থা হয়নি কিন্তু জেরা চলছে। আর সেটা চলা উচিত।”

আরও পড়ুন –নেতাজি: কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য জুড়ে বিক্ষোভে দেখাবে ফরোয়ার্ড ব্লক

 

Related articles

বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা! বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

শুক্রের সকাল থেকে রোদের দাপট দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ রাজ্যজুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টির দুর্যোগ চলতে পারে, সঙ্গী...

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...