Sunday, December 7, 2025

একাই একশো হয়ে ওঠার গল্প নিয়ে এবার ছোট পর্দায় আসছেন মিমি

Date:

Share post:

আমরা আমাদের সমাজের চারপাশে প্রতিনিয়ত এমন অনেক মহিলাকে দেখি যারা প্রতিনিয়িত তাঁদের জীবনযুদ্ধে একাই একশো। আর এমন মহিলাদের নিয়ে জি বাংলায় নিহার নাচ্যারাল প্রেজেন্ট “একাই একশো” নামে একটি রিয়্যালিটি শো অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে এবার দেখা যাবে বলিউড অভিনেত্রী তথা নয়া সাংসদ মিমি চক্রবর্তীকে। তিনি এই অনুষ্ঠানে এসে তাঁর জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেবেন সমাজের অন্যান্য প্রগতিশীল নারীদের সঙ্গে। মিমি চক্রবর্তী এবিষয়ে জানিয়েছেন- “এই শোয়ের সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ গর্বিত। আমি আমার দৈনন্দিন জীবনের চারপাশে এরকম বহু ‘একাই একশো’ মহিলাদের দেখেছি। তাঁদের মনের জোর 100% । তাদের জীবনের গল্প আমাদের দারুণভাবে অণুপ্রাণিত করবে। আমার জীবনে আমার মা থেকে শুরু করে আমি যাদের সঙ্গে প্রতিদিন কাজ করি তাঁরা সকলেই আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা জোগায়। তাই এই রিয়্যালিটি শো য়ে সেইরকম অনুপ্রেরণাদাত্রী মহিলাদের সঙ্গে দেখা করা এবং নানা গল্প আদান-প্রদান করার অভিজ্ঞতা আমার কাছে অনন্যদ।’’ শো-এর শেষে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা সকল একাই একশো মহিলাদের সাথে আলাপচারিতায় যোগ দেবেন বলিউড ডিভা বিদ্যা বালান।

আরও পড়ুন-পুড়ছে আমাজন, প্রার্থনা রোনাল্ডো-জোকোভিচদের 

 

spot_img

Related articles

লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ, ফিটনেস বজায় রাখতে কেকও খেলেন না রোহিত

বর্তমান ক্রিকেটে ফিটনেসই শেষ কথা। কঠোর ফিটনেস বজায় রাখতে হয় ক্রিকেটারদের। কিন্তু রোহিত শর্মাকে(Rohit Sharma) বরাবরই হেল্দি দেখতে...

দিল্লিতে মন্দির ভেঙে বাংলায় গীতাপাঠ! বিজেপির রাজনৈতিক ‘সন্ন্যাসী’দের কটাক্ষ কুণালের

নির্বাচন যত এগিয়ে আসছে ধর্ম নিয়ে বিজেপির বিভেদের রাজনীতি তত প্রকাশ্যে আসছে। আদতে বিজেপির নেতাদের ধর্মের মুখোশ যে...

নির্বাচনের হুঁশিয়ারি হুমায়ুনের! বিজেপির মুখোশ-ধারী নেতার অবস্থান বোঝালো তৃণমূল

ধর্মীয় সুড়সুড়ি দিয়ে নির্বাচনের মঞ্চ তৈরির চেষ্টা ভতরপুরের বিধায়ক হুমায়ুন কবীরের। শনিবার সংহতি দিবসে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন...

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রেফার করা ৩ জনের চিকিৎসা অ্যাপোলোয়

ভরসা ছিল সেবাশ্রয়–২ স্বাস্থ্য শিবিরে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisek Banarjee) উদ্যোগে শুক্রবার সেখান থেকে রেফার...