Friday, June 26, 2026

বিরোধীদের তুকতাকে পরপর মৃত্যু বিজেপি নেতাদের, বললেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা

Date:

Share post:

বিজেপি’র এই সাংসদ এ ধরনের যুক্তিহীন কথাই বলে থাকেন। গেরুয়া-শিবিরের “ব্লু-আইড” চরিত্র। ‌তাঁর যাবতীয় জনপ্রিয়তা মূর্খের মতো কথা বলার জন্যই।

কেন্দ্রের শাসক দলের সাংসদ সাধ্বী প্রজ্ঞা-র সর্বশেষ মন্তব্য, বিরোধীদের তুকতাকেই একের পর এক মৃত্যু হচ্ছে বিজেপি নেতা-নেত্রীদের।
কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ। তার কিছুদিন আগে মৃত্যু হয় প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্করের। আর 48 ঘন্টা আগে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা অরুণ জেটলি।

বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা-র নিশ্চিত বিশ্বাস, এই সব মৃত্যুর একমাত্র কারণ বিরোধীদের তুকতাক।
মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল গৌড়ের স্মরণসভায় এই অদ্ভুত দাবি করেছেন ওই প্রজ্ঞা সিং। বিশদ ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বলেছেন, “আমি যখন লোকসভার ভোটে লড়াই করতে নামি, তখন আমার গুরুজি আমাকে বলেছিলেন, সামনে খুব খারাপ সময় আসছে।তোমাকে সাধনা আরও শক্তিশালী করতে হবে। বিরোধীরা ‘‌মারক শক্তি’‌ নামে কোনও এক তুকতাক প্রয়োগ করতে চলেছেন। তারপর ভোট হল। ভোট পেরিয়ে যাওয়ার পরেই আমি দেখতে পেলাম, একের পর এক বিজেপি নেতা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। তাহলে তো গুরুদেবের কথাই ফলে গেল। আমি ওনাকে অবিশ্বাস করব কী করে।” সাংসদ সাধ্বী প্রজ্ঞা-র ‌এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই সর্বত্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কংগ্রেসের তরফে বলা হয়েছে, “দেশের অন্যতম সেরা রাজনৈতিক ব্যক্তিদের মৃত্যুর পরেও তাঁদের দলেরই নির্বাচিত সাংসদ যে সব মন্তব্য করছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই প্রজ্ঞা সিং-রা ব্ল্যাক ম্যাজিকের মতো অন্ধ কুসংস্কার দেশের সমাজব্যবস্থায় ফিরিয়ে আনতে চাইছেন। বিজেপির উচিত ব্যবস্থা নেওয়া”।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...