Saturday, June 27, 2026

কলকাতা পুলিশের বড় সাফল্য: ভারতের জেএমবি প্রধান গ্রেফতার

Date:

Share post:

জেএমবি জঙ্গি গোষ্ঠী‌র বিরুদ্ধে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। কাজটা অবশ্য খুব সহজ ছিল না। তবে কঠিন হলেও ঝাঁপিয়ে পড়েছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (‌এসটিএফ)‌। এবার তারা গ্রেফতার করলো ভারতের জেএমবি’‌র প্রধানকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতের নাম মহম্মদ ইজাজ। গয়া থেকে গ্রেফতার করা হয়েছে ইজাজকে। ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে ধৃত জঙ্গিকে।

এসটিএফ সূত্রে খবর, জঙ্গি সংগঠন জামাত–উল–মুজাহিদিনের ভারত শাখার ‘‌আমির’‌ ছিল ইজাজ। এর অর্থ প্রধান। বুদ্ধগয়া বিস্ফোরণ, খাগড়াগড় বিস্ফোরণ–সহ ভারতে জেএমবি’‌র নাশকতামূলক কাজের মাস্টার মাইন্ড ছিল এই ইজাজ। ইজাজের আগে ভারতে জেএমবি শাখার প্রধানের দায়িত্বে ছিল খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের মূলচক্রী কওসর। এই কওসর গ্রেপ্তার হবার পর ভারতে জেএমবি প্রধানের দায়িত্বে আসে ইজাজ।

সূত্রের খবর, আইবি এবং গয়া পুলিশের সহযোগিতায় ইজাজকে গ্রেফতার করে এসটিএফ। ইজাজকে ধরতে 4 দিন আগে একটি দল গয়াতে যায়। প্রথমে আটক করা হয় ইজাজকে। শুরু হয় দফায় দফায় জেরা। সেখানে ইজাজের কথায় অসঙ্গতি থাকায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার সময় ছবি এবং কওসরের থেকে পাওয়া তথ্য মিলিয়ে দেখে এসটিএফ।‌

আরও পড়ুন-মাস গেলে প্রায় 2 লাখ আয় করেন এই যুবক, কি করে জানেন?

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...