Tuesday, June 23, 2026

কৃষকদের সাথে দূরত্ব কমাতে এবার চাষের মাঠেও যাবে তৃণমূল

Date:

Share post:

সিঙ্গুরের কৃষকদের পাশে দাঁড়িয়ে এক সময় তাঁদের মন জয় করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লোকসভা ভোটে সিঙ্গুর তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
প্রমান হয়েছে, এ রাজ্যে কৃষকদের সঙ্গে দূরত্ব বেড়েছে তৃণমূলের।এর পরই নড়েচড়ে বসে ঘাসফুল শিবির। দল ও সরকারের বিরুদ্ধে কৃষকদের আর যাতে কোনও অভিযোগ না থাকে তার জন্য এবার মাঠে নামতে চলেছে শাসক শিবির।

আরও পড়ুন – জন্মাষ্টমীর শোভাযাত্রায় মাইক বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, লাগলো রাজনীতির রঙ!

27 আগস্ট কৃষকদের সঙ্গে রাজ্যজুড়ে জনসংযোগ প্রচারে শুরু করছে তৃণমূলের কৃষক সংগঠন পশ্চিমবঙ্গ কিষাণ ও খেত মজদুর ইউনিয়ন। তৃণমূলের কর্মী-সমর্থকরা ‘দিদিকে বলো’ প্রচারের ব্যাজ ও হেল্পলাইন নম্বর কার্ড নিয়েই চাষের মাঠে পৌঁছে যাবেন। টানা দু’মাস এই প্রচার চলবে। পুজোর পর নভেম্বর মাসে হবে কৃষক সমাবেশ। কিষাণ ও খেত মজদুর ইউনিয়নের নেতা
বেচারাম মান্না বলেছেন, ” এ রাজ্যে মুখ্যমন্ত্রী কৃষকদের উন্নয়ন প্রকল্পে একাধিক প্রকল্প চালু করেছেন। কৃষকরা উপকৃতও হচ্ছেন। কিন্তু সেই সমস্ত প্রকল্পের সুযোগ সব স্তরের কৃষকরা পাচ্ছেন কি না, তা দেখতে চাইছে সরকার। আমরা সেই কাজে সরকারকে সাহায্য করবো।”

আরও পড়ুন – লাফিয়ে বাড়ছে সোনার দাম, এবার বৃদ্ধি রেকর্ড ব্রেকিং!

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...