Monday, May 25, 2026

“বিধানসভাকে ক্লাবঘর বানাবেন না”, বিধায়কদের সতর্ক করলেন অধ্যক্ষ

Date:

Share post:

বিধানসভার অধিবেশনের প্রথম দিনই তাল কাটল। শোকপ্রস্তাব চলাকালীন বিধায়কদের চলাফেরা ও মোবাইল ফোন বাজাকে কেন্দ্র করে ক্ষোভ ব্যক্ত করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন ছিল চলতি অধিবেশনের প্রথম দিন। অধিবেশনের শুরুতে অজয় মুখোপাধ্যায়, শীলা দীক্ষিত, সুষমা স্বরাজ, অরুণ জেটলিদের প্রয়াণে শোকপ্রস্তাব আনা হয়।

সেই মুহূর্তে কয়েকজন বিধায়ক অধিবেশন কক্ষে চলাফেরা করছিলেন। তাঁদের আসনে বসতে বলেন অধ্যক্ষ। এরপর অধ্যক্ষ শোকপ্রস্তাব পাঠ করার সময় কয়েকজন বিধায়কের ফোন বেজে ওঠে। পাঠ শেষ হলে মোবাইল ফোন বাজার বিষয়টি উল্লেখ করেন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। তখন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিধায়করা ঘোরাঘুরি করছেন, ফোন বেজে উঠছে, কী হচ্ছে এসব! বিধানসভাকে ক্লাবঘর বানাবেন না’।

আরও পড়ুন – জন্মাষ্টমীর শোভাযাত্রায় মাইক বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, লাগলো রাজনীতির রঙ!

Related articles

কাজে যোগ দেওয়ার ৪ দিনের মধ্যেই কারখানায় শ্রমিকের দেহ উদ্ধার, তদন্তে হোমিসাইড শাখা

কারখানার ভিতর এক শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার (Maniktala area of...

অভিনয়ের রাজকীয় স্বীকৃতি! পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

দীর্ঘ প্রতীক্ষার পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোমবার রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে আয়োজিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার...

নজরে ইয়ালাম, স্পেনের বিশ্বকাপ দলে ব্রাত্য রিয়াল ফুটবলাররা

২০২৬ বিশ্বকাপের(FIFA World Cup )জন্য ঘোষিত হল স্পেনের( Spain) দল। রিয়াল মাদ্রিদ (Real Madrid) থেকে একজন ফুটবলারও সুযোগ...

রাজ্যের নতুন সিইও নীলম মীনা, বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের 

রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও হিসেবে নীলম মীনার নাম ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। সোমবার কমিশনের...