Saturday, June 27, 2026

“কেস দেবেন না”: নজরে বাস মালিক-পুলিশ বৈঠক

Date:

Share post:

গত বুধবার দীঘার প্রশাসনিক বৈঠক থেকে রাস্তায় পুলিশের ‘তোলাবাজি’ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কড়া সমালোচনা করেছিলেন। তারপরও কলকাতা ও হাওড়ায় পুলিশের কেস দেওয়ার বহর কমেনি বলেই অভিযোগ করেন রাজ্যের বেসরকারি পরিবহণের বিভিন্ন সংগঠনের নেতারা।

তাঁরা জানিয়েছেন, কলকাতা পুলিশ আজ, মঙ্গলবার ট্রাফিক সংক্রান্ত ব্যাপারে আলোচনার জন্য লালবাজারে বৈঠক ডেকেছে। বৈঠকে একাধিক সংগঠনের নেতৃত্বকে উপস্থিত থাকার জন্য চিঠি দেওয়া হয়েছে। পুলিশের এই তৎপরতার পিছনে মুখ্যমন্ত্রীর প্রকাশ্য ক্ষোভ অনুঘটকের কাজ করেছে বলেই মত মালিকদের।

আগেই মালিকরা জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির প্রভাব জেলাগুলিতে পড়লেও, কলকাতা-হাওড়ার মতো জায়গায় পুলিশ আগের মতোই কেস দিচ্ছে। গোটা পরিস্থিতির কথা জানিয়ে তথ্য সহ মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছিল মালিকদের একাংশ। আজ, মঙ্গলবারের বৈঠকে পুলিশের কেস দেওয়া নিয়ে মালিকরা সরব হবেন বলেই খবর।

জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়, অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায়রা বলেন, শহরে পুলিশ কীভাবে কেস দিচ্ছে তা বৈঠকে জানানো হবে।

আরও পড়ুন-সিভিক ভলান্টিয়ারদের কর্মসংস্থানে বিল আনছে রাজ্য

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...