Wednesday, March 18, 2026

চাঁদের গহ্বরে বাঙালি বিজ্ঞানীর নাম লিখলো ইসরো

Date:

Share post:

এবার চাঁদের বুকে লেখা হল বাঙালির নাম। চন্দ্রযান–2’র পাঠানো চারটি গহ্বরের ছবির মধ্যে একটি গহ্বরের নাম রাখা হয়েছে “মিত্র গহ্বর”, প্রয়াত বাঙালি ভৌতবিজ্ঞানী শিশিরকুমার মিত্রর নামে। এমনটাই জানিয়েছে ইসরো।

টুইট করে ইসরো জানিয়েছে, গত 23 অগাস্ট চন্দ্রযান–2’র টেরেন ম্যাপিং ক্যামেরা থেকে পাঠানো চারটি গহ্বরের মধ্যে বাকি তিনটির নামকরণ করা হয়েছে “জ্যাকসন গহ্বর”, “ম্যাক গহ্বর” এবং “কোরোলেভ গহ্বর”।

প্রায় 4375 কিলোমিটার উচ্চতায় অবস্থিত ওই চারটি গহ্বর। তার মধ্যে জ্যাকসন গহ্বরের ব্যাস 71.3 কিলোমিটার। এটাই আপাতত চন্দ্রযান-2’র পাঠানো ছবির মধ্যে সব থেকে বড় গহ্বর। মিত্র গহ্বরের ব্যাস 92 কিলোমিটার। এখনও পর্যন্ত গহ্বরের গভীরতা জানতে পারেনি ইসরো।

বিজ্ঞানী শিশিরকুমার মিত্র রেডিও ফিজিক্স এবং অ্যাটমস্ফেরিক ফিজিক্স নিয়ে গবেষণা করেছিলেন। 1820 সালের 24 অক্টোবর হুগলির কোন্নগরে জন্ম। ছোট থেকেই ভৌতবিজ্ঞানের প্রতি আগ্রহ ছিল শিশিরকুমারের। আশুতোষ মুখার্জির আহ্বানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভৌতবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর স্তরে গবেষণা করেন। সিভি রমনের সহকারী হিসেবে আলো নিয়ে গবেষণা করেন। তাঁর তথ্যেই সিভি রমন আলো নিয়ে তাঁর গবেষণা সংক্রান্ত বিষয়ে এগিয়ে নিয়ে যান।

1920 সালে প্যারিস বিশ্ববিদ্যালয়ে গিয়ে গবেষণা করেছিলেন। পরে দেশে ফিরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। আশুতোষ মুখার্জির সহায়তায় বিশ্ববিদ্যালয়ের ভৌতবিজ্ঞানে বেতার সংক্রান্ত বিষয় সংযুক্ত করেছিলেন শিশিরকুমার মিত্র।

আরও পড়ুন-নারদ কাণ্ডে CBI এবার প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিংকে ম্যাথুর সামনে বসাচ্ছে

 

spot_img

Related articles

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...