Wednesday, June 10, 2026

ফের সরব দিলীপ ঘোষ, খুনের হুমকির পর মারের বদলা মার, FIR পুলিশের

Date:

Share post:

থামছেন না দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে সোমবার তৃণমূলের উদ্দেশে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিলো।

আর ঠিক পরের দিন, মঙ্গলবার, মারের বদলা মারের ‘পরামর্শ’ দিলেন তিনি। ওদিকে, তৃণমূলের উদ্দেশে খুনের হুমকি দেওয়ার অভিযোগে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে FIR রুজু করেছে পুলিশ। দিলীপ ঘোষ অবশ্য পুলিশি FIR-কে পাত্তাই দিচ্ছেন না।

সূত্রের খবর, মঙ্গলবার বিজেপির রাজ্য কমিটির বর্ধিত বৈঠকে দলীয় কর্মীদের উদ্দেশে দিলীপ ঘোষ বলেন, “মার খেয়ে কান্নাকাটি করতে আমাদের কাছে আসবেন না। প্রতিশোধ নিয়ে আসবেন। আইন শৃঙ্খলা দেখার কাজ আমাদের নয়। সরকারের দায়িত্ব।” তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসামাত্র ফের বিতর্ক সৃষ্টি হয়েছে।

এর আগে, সোমবার, কোলাঘাটের প্রকাশ্য সভায় দিলীপ ঘোষ বলেছিলেন, “আমাদের কর্মী সমর্থকদের নামে 28 হাজার কেস দিয়েছে । আমার নামেই আছে 307টা কেস। আছে খুনের মামলা! আমি যদি খুন করা শুরু করি তো তোর বংশ লোপাট হয়ে যাবে! আমি মারলে লাশ খুঁজে পাওয়া যাবে না। জেনে রাখুন, আজ হোক বা কাল সরকার পরিবর্তন হবেই।” বিজেপি রাজ্য সভাপতি পর পর যেভাবে বিতর্কিত মন্তব্য করে চলেছেন তাতে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Related articles

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...