Wednesday, April 8, 2026

রাত পোহালেই অভিষেকের নজরদারিতে তৃণমূলের ছাত্র সমাবেশ, নেত্রীর বার্তার অপেক্ষায় শুরু প্রহর গণনা

Date:

Share post:

রাত পোহালেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর শাসক দলের এই ছাত্র সমাবেশকে ঘিরে রাজনৈতিক মহলের আগ্রহ তুঙ্গে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ শীর্ষ নেতৃত্বের বার্তা শুনতে ভিড় উপচে পড়বে তিলোত্তমার বুকে।

28 অগাস্ট মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে শাসক দলের এই ছাত্র সমাবেশে যোগ দিতে ইতিমধ্যেই দূরের জেলাগুলি থেকে বিভিন্ন কলেজ-বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়ারা শহরে পাড়ি জমিয়েছে। বুধবার, কলকাতা হাওড়া-দুই চব্বিশ পরগনা-হুগলি সহ কাছের জেলাগুলি থেকে শয়ে শয়ে ছাত্র-ছাত্রীরা সমাবেশে যোগদান করবেন। তৃণমূলের দাবি, এবারের ছাত্র সমাবেশ ঐতিহাসিক হতে চলেছে। যা অতীতের সব রেকর্ড ভেঙে দেবে।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে গান্ধী মুর্তির পাদদেশে মহা সমাবেশ উপলক্ষ্যে জেলায় জেলায় বেশ কিছুদিন আগে থেকেই প্রচার শুরু হয়েছিল। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কলেজে কলেজে প্রচার চালায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। ছাত্র ছাত্রীদের মধ্যে প্রচার চালানোর মধ্যে প্রচারের পাশাপাশি ছাত্র সমাবেশের সমর্থনে পোস্টারিংও চলেছে। এবার সমাবেশে উত্তরবঙ্গ থেকে রেকর্ড সংখ্যক পড়ুয়া গান্ধী মূর্তির পাদদেশে আসছেন বলে দলীয় সূত্রে খবর।

রাজনৈতিক মহল মনে করছে, মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তা বৃহত্তর সমাবেশের আকার নেবে। এবং এই মঞ্চ থেকে ফের কেন্দ্রের বঞ্চনা এবং অসহযোগিতার বিরুদ্ধে সরব হবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এখন তিনি কী বলেন, সেই অপেক্ষাতেই চলছে প্রহর গণনা।

Related articles

অপরিবর্তিত রেপো রেট, যুদ্ধবিরতি ঘোষণা হতেই রকেট গতি সেনসেক্সে!

বর্তমানে রেপো রেট ৫.২৫%। তিন দিনের বৈঠক শেষেও রেটে কোনও পরিবর্তন করলো না রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার, ৮ এপ্রিল...

”আদিবাসী লাঞ্ছনা”, প্রকাশ্যে দলিত যুবককে খাওয়ানো হল গোবর! নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ন্যাক্কারজনক ঘটনা বিজেপির(BJP) ওড়িশায় ( Odisha)। গেরুয়া রাজ্যে নারী নির্যাতন, আদিবাসী অত্যাচার, জোর করে জমিয়ে ছিনিয়ে নেওয়া নতুন...

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...