Thursday, March 26, 2026

কলকাতায় কাকে টাকা দিতে হয়, পুলিশকে প্রশ্ন মমতার

Date:

Share post:

পূর্ব বর্ধমান প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর খোলামেলা অভিযোগ:” অভিযোগ শুনি পুলিশ নানা অভিযোগ দিয়ে টাকা তুলছে। সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে টাকা তোলা হচ্ছে। বলা হয় কলকাতায় টাকা পাঠাতে হবে। এর মানে কী? কলকাতায় কে টাকা চাইছে? কাকে টাকা পাঠাতে হয়?” ক্ষুব্ধ মমতা নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থকে জিজ্ঞেস করেন,” তোমরা টাকা নাও নাকি?” বিব্রত সুরজিৎ বলেন,” না ম্যাডাম।”
মমতা বলেন,” তারা নেয় তাহলে? দোষ হয় আমার সরকার আর আমার পার্টির!” থানার বড়বাবুদের মমতা সতর্ক করে বলেন,” আপনারা সরকারের মুখ। ভাল কাজ করলে কৃতিত্ব পান। খারাপের দায় আমাদের উপর চাপে। ঠিকঠাক করে সব চালান।”

Related articles

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...

রায় নিয়ে অসন্তোষ, প্রধান বিচারপতির ভাইকেই সরাসরি ফোন! নজিরবিহীন চাঞ্চল্য সুপ্রিম কোর্টে

আদালতের রায় পছন্দ হয়নি, তাই খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভাইকেই ফোন করে প্রশ্ন তুললেন এক ব্যক্তি। একটি...

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহ দিলেন বোর্ড সভাপতি

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহিত করলেন বোর্ড সভাপতি নতুন প্রতিভা তুলে আনতে এনসিসির (NCC) উদ্যোগে শুরু হয়েছিল বেবি...