Friday, April 3, 2026

তোলা না দেওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ কাউন্সিলারের বিরুদ্ধে

Date:

Share post:

নির্মাণকাজ করতে হলে কাউন্সিলারকে তোলা দিতে হবে। তা না দেওয়ায় এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে। ঘটনাটি রানাঘাটের 1 নম্বর ওয়ার্ডের।

জানা গিয়েছে, বিশ্বজিৎ দাস নামে এক ব্যক্তি তাঁর জমিতে নির্মাণকাজ শুরু করতে গিয়েছিলেন। তখন এলাকার কাউন্সিলার শঙ্কু অধিকারী তাঁর কাছ থেকে দু’লক্ষ টাকা তোলা দাবি করেন। টাকা না দিলে কাজ আটকে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়।

তা অগ্রাহ্য করে গতকাল, মঙ্গলবার জমিতে কাজ শুরু হলে সেখানে কাউন্সিলার চড়াও হন বলে অভিযোগ। চাওয়া হয় টাকা। তা দিতে অস্বীকার করায় বিশ্বজিৎবাবু ও তাঁর স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে শঙ্কু অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন-গণপিটুনি রুখতে কড়া ব্যবস্থা রাজ্যের, আসছে নয়া বিল

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...