Friday, April 3, 2026

সীমান্তে সেনা-জঙ্গি মোতায়েন করেছে পাকিস্তান, প্রস্তুত দিল্লিও

Date:

Share post:

ভারত-পাক সীমান্তে নিয়ন্ত্রণরেখা বরাবর 100-র বেশি ব্যাট বাহিনী মোতায়েন করেছে পাকিস্তান। গোয়েন্দাসূত্রে এই খবর পেয়েছে ভারতীয় সেনা। এরপর সেনার এক শীর্ষ আধিকারিক বলেন, পাকিস্তানের তরফ থেকে কোনও হামলা হলে তার যোগ্য জবাব দেওয়া হবে। সেনা যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি আছে।

আরও পড়ুন- নিজেদের আকাশপথ ভারতের জন্যে সম্পূর্ণ বন্ধ করল পাকিস্তান 

প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানের সেনা ও জঙ্গির সম্মিলিত বর্ডার অ্যাকশন টিম (ব্যাট) কেরান ও মছ্ছল সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু, সেনা সতর্ক থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

গোয়েন্দা সূত্রে খবর, এবার ফের পাক সেনা সেইরকমই কিছু পরিকল্পনা নিচ্ছে। জঙ্গি সংগঠনের সদস্যদের সাহায্য করতে প্রস্তুত রয়েছে তারা। তাই নিয়ন্ত্রণরেখা বরাবর কড়া সতর্কতা জারি করেছে ভারতীয় সেনা।

আরও পড়ুন-জেটলির শেষকৃত্যে 11 জন নেতা-মন্ত্রীর মোবাইল চুরি! তারপর?

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...