Tuesday, June 23, 2026

আমাজন অগ্নিকাণ্ড: জি-7 গোষ্ঠীর অর্থ সাহায্য নিতে অস্বীকার ব্রাজিলের

Date:

Share post:

এখনও জ্বলছে আমাজনের জঙ্গল। আগুন নেভাতে জি-7 সম্মেলন থেকে 2 কোটি ডলার অর্থ সাহায্য ঘোষণা করা হয়েছে। 24 ঘণ্টা যেতে না যেতেই সেই সাহায্য নিতে অস্বীকার করল ব্রাজিল। প্রথমে প্রেসিডেন্ট জাইর বলসোনারোর চিফ অব স্টাফ ওনিক্স লোরেঞ্জোনি জানান, ‘আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু এই সাহায্য ইউরোপে বনসৃজনের জন্য সম্ভবত আরও জরুরি।’

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁকে নিজের দেশ এবং উপনিবেশগুলির যত্ন নেওয়ার পরামর্শও দেন তিনি। এরপর মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো জানান, ‘ফ্রান্সের সঙ্গে কোনও আলোচনা বা তাদের কোনও সাহায্য গ্রহণের আগে ম্যাক্রঁর উচিত আমাকে অপমান করে বলা কথাগুলি প্রত্যাহার করা। তারপরেই আমরা আলোচনায় বসব।’

আরও পড়ুন – আমাজন রেন ফরেস্ট সম্পর্কে যে তথ্যগুলি আপনাকে জানতেই হবে

উল্লেখ্য, সোমবারই তাঁর স্ত্রীর উদ্দেশে বলসোনারো যে কটূক্তি করেছিলেন,তার নিন্দা করেছেন ম্যাক্রঁ। আজ পর্যন্ত পাওয়া পরিসংখ্যানে ব্রাজিলের অন্তর্গত আমাজনের জঙ্গলে 1,659 টি জায়গায় নতুন করে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। কালো ধোঁয়ার প্রকোপে আগুন নেভাতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ব্রাজিলের দমকলকর্মীদের।

আরও পড়ুন – আট মাসে প্রায় 75 হাজারেরও বেশি ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার আমাজন

Related articles

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...