Sunday, June 21, 2026

কেন রবীন্দ্রভারতী সূচি দিয়েও পিছল অনুষ্ঠান? বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের পড়ুয়াদের ওরিয়েন্টেশন কর্মসূচি আজ, 28 আগস্ট হবে বলে আগেই ঠিক করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানের একদিন আগেই নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হল, সেই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী দিন ঘোষণা করা হয়েছে 5 সেপ্টেম্বর।

আরও পড়ুন-ছাত্র সমাবেশে আজ নতুন বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

আচমকা এই পরিবর্তনের পিছনে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান রয়েছে বলেই মত বিশ্ববিদ্যালয়ের একাংশের। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অন্তত এক সপ্তাহ আগে এই ওরিয়েন্টেশন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু এদিন ফ্যাকাল্টি কাউন্সিলের সেক্রেটারি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেন, আজ, বুধবার আর্টসের ডিনের কিছু ব্যস্ততার কারণে সেই অনুষ্ঠানে পিছিয়ে দেওয়া হয়েছে। এর বেশি কিছু আর বলা হয়নি।

আরও পড়ুন-প্রাথমিক শিক্ষকদের নিয়োগ নিয়ে ভাবনা শুরু রাজ্যের

এই ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকমহলের একাংশের মতে, টিএমসিপি’র প্রতিষ্ঠা দিবসে সভাস্থলে যাতে বেশি করে ছাত্রছাত্রীদের নিয়ে আসা যায়, তার জন্য এই পূর্বঘোষিত অনুষ্ঠানকে পিছিয়ে দেওয়া হয়েছে। এক ছাত্রনেতার চাপেই কর্তৃপক্ষ দিন পিছতে বাধ্য হয়েছে বলে অভিযোগ অধ্যাপকদের। তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কর্তারা কোনও মন্তব্য করতে চাননি।

এই প্রথম নয়, এর আগে 21 জুলাইয়ের দিন রবীন্দ্রভারতীর দূরশিক্ষার ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তখন কারণ হিসেবে দূরশিক্ষা ভবনের রক্ষণাবেক্ষণ করা হবে বলে জানানো হয়েছিল।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...