Saturday, June 20, 2026

ছাত্র সমাবেশে আজ নতুন বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মেয়ো রোডের সমাবেশের মুখ্য বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় আজ নতুন বার্তা দেবেন বলে অনেকেই আশা করছেন। আগামী দিনে ছাত্রদের কোন পথে চলতে হবে, তার দিকনির্দেশও করতে পারেন মুখ্যমন্ত্রী। ছাত্র আন্দোলন থেকে উঠে আসা আজকের মুখ্যমন্ত্রী অতীতে বহুবার বলেছেন, ছাত্ররাই আগামী দিনে পথ দেখাবেন। তাঁদের মধ্যে থেকেই নেতা উঠে আসবে। মমতা দলে তথা ছাত্রসমাজে শৃঙ্খলারক্ষার প্রশ্নে জোর দিয়ে একাধিকবার বলেছেন, তাঁদের সময় শিক্ষকদের সম্মান দেওয়া হত। সেই সম্মান এখনও দিতে হবে।‌ দেশ গড়ার ক্ষেত্রে ছাত্রদের ভূমিকা থাকে বলেও মমতা মনে করেন। তাঁদের থেকেই সুবক্তা তৈরি হয়।
এদিকে মঙ্গলবার সকালে কোচবিহার, উত্তর–‌দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা থেকে বহু ছাত্রছাত্রী কলকাতায় এসে পৌঁছেছেন। রাতে শহরে এসেছে বাঁকুড়া, পুরুলিয়া থেকে। দুদিনের জেলা সফর শেষে সোমবার শহরে ফিরেছেন মুখ্যমন্ত্রী।
ছাত্র সমাবেশে উপস্থিত থাকবেন প্রাক্তন ছাত্রনেতা সুব্রত মুখোপাধ্যায়, অশোক দেব, তাপস রায়রা। সমাজের বিশিষ্টদের সংবর্ধনা দেওয়া হবে। ওদিকে, মহাজাতি সদনে এদিন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করবে কংগ্রেসের ছাত্র পরিষদ। থাকবেন সোমেন মিত্র।‌

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...