Friday, May 15, 2026

স্ত্রীকে  খুনের অভিযোগ, অভিযুক্ত যুবক

Date:

Share post:

উত্তর 24 পরগণা: চলন্ত ট্রেনের সামনে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ  উঠল এক যুবকের বিরুদ্ধে । ট্রেনের তলায় কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ যুবতির । মৃতার নাম তনিমা মুখোপাধ্যায়, বয়স 33 ৷ প্রথম পক্ষের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর তনিমা বছর দেড়েক আগে ইছাপুরের প্রভাসপল্লির বাসিন্দা অরিজিৎ বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেন ।

পুলিশের প্রাথমিক অনুমান, তনিমা আত্মহত্যা করেছেন ৷ তবে তনিমার পরিবার অরিজিতের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশ ঘটনার  তদন্ত  শুরু করেছে পুলিশ। অভিযুক্তের  খোঁজ শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন-এবার ইংরেজবাজার পুরসভায় ডামাডোল! চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কাউন্সিলরদের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তনিমার প্রথম পক্ষের একটি পাঁচ বছরের পুত্র সন্তান রয়েছে । তিনি কাঁচরাপাড়া শিবানী হাসপাতালে ফার্মাসিস্ট হিসেবে কাজ করতেন । অরিজিতের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই বিবাদ শুরু হয় দু’জনের । ছেলেকে নিয়ে ইছাপুর নবাবগঞ্জের মারিকপাড়ায় বাপের বাড়িতেই থাকতেন তনিমা । সেখান থেকেই কাঁচরাপাড়ায় যাতায়াত করতেন । বুধবারও বাড়ি থেকে বেরিয়েছিলেন তনিমা । বিকেলে তাঁর বাপের বাড়িতে নৈহাটি GRP থেকে ফোনে জানানো হয় তনিমার দুর্ঘটনা ঘটেছে । খবর পেয়ে তনিমার বাড়ির লোক নৈহাটি স্টেশনে গিয়ে  তনিমার দেহ শনাক্ত করে।

আরও পড়ুন-অনশনকারীদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...