Wednesday, June 24, 2026

অন্ডালের খনিতে দুর্ঘটনা, জখম 5 শ্রমিক

Date:

Share post:

আবারও দুর্ঘটনার ঘটনা ঘটল অন্ডালের খাস কাজরা কোলিয়ারির 10 নম্বর পিটে। এদিন আচমকাই ছিঁড়ে পড়ল ডুলি। ঘটনায় জখম হন পাঁচজন কর্মী।

বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ খনির নীচে কাজের জন্য যাচ্ছিলেন পাঁচজন শ্রমিক। নীচে পৌঁছানোর আগেই প্রায় পনেরো ফুট উপর থেকে ছিঁড়ে পড়ে ডুলিটি। দুর্ঘটনায় গুরুতর আহত হন ডুলিতে থাকা পাঁচজন শ্রমিক। আহত শ্রমিক দুলাল মুচি, মদন কর্মকার, রামজিৎ সিং, সুনীল বাউরি এবং রামজি সিংকে এলাকার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন দুর্ঘটনার পরই কোলিয়ারির নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন শ্রমিকরা। তাঁদের দাবি খনির নীচে নিরাপত্তা বাড়াতে হবে। ওই খনিতে আপাতত কাজ বন্ধ রয়েছে।

আরও পড়ুন-তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র শীতলকুচি

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...