Tuesday, March 10, 2026

রাজ্যের আরও দুই মন্ত্রীকে নারদ-কাণ্ডে তলব করেছে CBI

Date:

Share post:

অপরূপা পোদ্দার, শোভন চট্টোপাধ্যায়ের পর নারদ-কাণ্ডে রাজ্যের আরও দুই মন্ত্রীকে CBI তলব করেছে। নারদ-তদন্তের জাল দ্রুত গোটাতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সে কারনেই একইসঙ্গে নারদ মামলায় নোটিস পাঠানো হয়েছে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সুব্রত মুখোপাধ্যায়কেও। CBI সূত্রে খবর, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে তাঁদের। CBI-এর দিল্লির সদর দফতর থেকে নারদ- তদন্ত শেষ করে দ্রুত চার্জশিট দিতে বলা হয়েছে তদন্তকারী দলকে। নারদ-মামলায় এর আগেও CBI এই দুই মন্ত্রীকে জেরা করেছে। ওদিকে আগেই CBI দেখা করার জন্য ডেকে পাঠিয়েছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকেও।

নারদ মামলার চার্জশিট দেওয়ার জন্য শেষ পর্যায়ের কিছু বক্তব্য জানা প্রয়োজন। সেকারণেই দ্বিতীয় দফায় এঁদের ডাকা হয়েছে। জানা গিয়েছে, নারদ-কাণ্ডে বুধবারই দিল্লিতে টানা তিন ঘন্টা জেরা করা হয়েছে বিজেপি নেতা মুকুল রায়কে।

spot_img

Related articles

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তৃণমূল...