Thursday, April 9, 2026

ট্রাফিক ট্র্যাকার সিস্টেম বানানো পরিবহন মন্ত্রীকেই এবার দিতে হলো জরিমানা!

Date:

Share post:

ট্রাফিক আইন ভাঙলেই জরিমানা এবং সেটা যাতে কেউ ভাঙতে না পারে, তাই ঝাড়খণ্ডের পরিবহণ মন্ত্রী সি পি সিং নিয়ে এসেছিলেন ট্রাফিক ট্র্যাকার সিস্টেম। এই সিস্টেমে ট্রাফিক নিয়ম ভাঙলে সরাসরি জরিমানার চালান চলে যাবে গাড়ির মালিকের বাড়িতে। ট্রাফিক পুলিশকে বা যাত্রীদের কাউকেই সমস্যায় পরতে হবে না। আর সঙ্গে সঙ্গে না দিয়ে পরে সেই জরিমানার টাকা দিলেই হবে।

তবে এবার এই ট্রাফিক ট্র্যাকার সিস্টেমের শিকার খোদ পরিবহণ মন্ত্রীই। আইন ভাঙায় 100 টাকা জরিমানা হল তাঁর। ঘটনাটি সামনে আসে, পরিবহণ মন্ত্রীর গাড়িক চালক সেই জরিমানা জমা দিতে যাওয়ার সময়। জানা গিয়েছে, গত 23 আগস্ট রাঁচির সারজানা চকে ট্রাফিক আইন ভেঙেছিল পরিবহণ মন্ত্রীর গাড়ি। সিগনাল লাল থাকলেও তা মানেননি পরিবহণ মন্ত্রীর গাড়ির চালক। তারপরই তাঁর বাড়িতে চলে যায় চালান।

এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে সি পি সিং জানান, জরিমানা তিনি ইতিমধ্যে দিয়ে ফেলেছেন। পাশাপাশি এটাও বলেন, আইন সবার জন্য সমান। তা সেটা সাধারণ মানুষ হোক কিংবা মন্ত্রী–আমলা।

Related articles

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...

“সুন্দরবন আলাদা জেলা হবে”: মিনাখাঁ থেকে প্রতিশ্রুতি মমতার

''সুন্দরবনকে (Sundarban) আলাদা জেলা তৈরি করা হবে, সাতটা নতুন জেলার মধ্যে সুন্দরবন থাকবে'', মিনাখাঁর হাড়োয়া সার্কাস ময়দানের জনসভায়...

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...