Sunday, June 14, 2026

অসমের নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে শনিবার

Date:

Share post:

অসমে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে শনিবার । এই বিষয়ে অসম জুড়ে চূড়ান্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গুয়াহাটির কিছু অংশ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের সংবেদনশীল জায়গাগুলিতে মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পাশাপাশি রাজ্য সরকারের আশ্বাসবাণী, চূড়ান্ত তালিকায় নাম না থাকলেই সঙ্গে সঙ্গে বিদেশি তকমা দেওয়া হবে না । গুজব নিয়ে চিন্তিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অসম সরকারের তরফে জানানো হয়েছে, “চূড়ান্ত তালিকায় নাম না থাকলেও ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করা যাবে।” পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জানিয়েছে , “মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে চূড়ান্ত তালিকায় নাম না থাকা মানেই সব কিছু শেষ নয়। এর) বিরুদ্ধেও আবেদন করা যাবে।”

গত বছর 30 জুলাই নাগরিকপঞ্জির খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল। সেই তালিকা থেকে বাদ পড়েছিলেন প্রায় 41 লক্ষ মানুষ। তখন থেকেই মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

আরও পড়ুন – এবার কিছুদিন আর্দ্রতার সঙ্গে বাড়বে ভ্যাপসা গরম, নাজেহাল হবে রাজ্যবাসী

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...