Saturday, April 11, 2026

উইং কমান্ডার অভিনন্দনকে নিয়ে ব্যাঙ্গাত্মক কমেডি ছবি তৈরি হচ্ছে পাকিস্তানে

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে 370 ধারা বিলোপ কিছুতেই মেনে নিতে পারছে না পাকিস্তান। এমনকী, ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিও নাকি নিতে শুরু করেছে ইমরান খানের সরকার!‌ এরই মধ্যে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ভারতকে হেঁটা করতে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে নাকি ব্যাঙ্গাত্মক কমেডি ছবি তৈরি হতে চলেছে পাকিস্তানে।

এদিকে, বলিউডে অভিনন্দনকে নিয়ে ইতিমধ্যেই ছবির তোড়জোড় শুরু হয়ে গেছে। অভিনেতা বিবেক ওবেরয় জানিয়েছেন, তিনি অভিনন্দন বর্তমান ও তাঁর জীবন নিয়ে ছবি তৈরি করবেন। বিবেক বলেছেন, ‘‌ভারতীয় হিসেবে অভিনন্দনের জন্য গর্ব অনুভব করি। তাই ওর জীবনকে ছবির মাধ্যমে তুলে ধরতে চাই।’‌ ছবির নামকরণ করা হয়েছে ‘‌বালাকোট’‌। যেখানে ভারতীয় বায়ুসেনার পাক সীমান্তে ঢুকে এয়ার স্ট্রাইক থেকে শুরু করে অভিনন্দনের পাক সেনার হাতে বন্দি হওয়া এবং সাহসিকতার পরিচয় দেওয়া থেকে মুক্তি–সবকিছুই দেখানো হবে।

আরও পড়ুন – শোভন, মুকুলের সৌজন্যেই আজ নারদের কাদা বিজেপির গায়ে, তবু যে প্রশ্নগুলো উঠবেই

এবার জানা যাচ্ছে, পাকিস্তানের বিনোদন জগৎও নাকি অভিনন্দনকে নিয়ে হাসির ছবি তৈরি করতে চায়। বলিউডকে একহাত নেওয়ার জন্য আগামী মাসেই ছবির কাজ শুরু করতে চান নির্মাতারা। পাক অভিনেতা আব্বাসী বলেছেন, ‘‌পাকিস্তানি দর্শকদের জন্য একটা চমক অপেক্ষা করছে।’‌ ছবিটি নাকি মুক্তি পাবে 2020 সালের 27 ফেব্রুয়ারি। প্রসঙ্গত, 2019 সালের 27 ফেব্রুয়ারি পাক সেনার হাতে বন্দি হয়েছিলেন অভিনন্দন।

আরও পড়ুন – জামিন চান না, উল্টে আরও দু’দিন CBI হেফাজতে থাকতে চান চিদম্বরম

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...