Thursday, April 9, 2026

জামিন চান না, উল্টে আরও দু’দিন CBI হেফাজতে থাকতে চান চিদম্বরম

Date:

Share post:

জামিন নয়, তাঁকে আরও দু’দিন CBI হেফাজতে রাখার আর্জি জানালেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সুপ্রিম কোর্ট শুক্রবার পর্যন্ত তাঁকে CBI হেফাজতে রাখতে বলেছিল। বৃহস্পতিবার তাঁর কৌঁসুলি কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি কোর্টে আবেদন করেছেন, তাঁকে সোমবার অবধি CBI হেফাজতে রাখা হোক। আজ, শুক্রবার তাঁকে কোর্টে পেশ করা হবে।

গত 20 অগস্ট দিল্লি হাইকোর্ট চিদম্বরমের আগাম জামিন বাতিল করে। এরপর INX মিডিয়া মামলায় CBI তাঁকে গ্রেফতার করে। সুপ্রিম কোর্টের বিচারপতি এ এস বোপান্না ও বিচারপতি আর ভানুমতির বেঞ্চ চিদম্বরমকে শুক্রবার অবধি CBI হেফাজতে রাখার নির্দেশ দেয়। তাঁকে কোর্টে পেশ করার পর CBI যদি তাঁকে আর হেফাজতে রাখতে রাজি না হয়, তাহলে সম্ভবত তাঁকে তিহড় জেলে পাঠানো হবে। হাইকোর্টে আগাম জামিন নাকচ করার বিরুদ্ধে চিদম্বরম শীর্ষ আদালতে আবেদন করেছিলেন। তার ওপরে শুনানি হবে 5 সেপ্টেম্বর। চিদম্বরমের আইনজীবী
কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি জানিয়েছেন, চিদম্বরম গ্রেফতারির বিরুদ্ধে যে আবেদন করেছিলেন, তার ওপরে শুনানি হবে 2 সেপ্টেম্বর। তাই তিনি ওই দিন পর্যন্ত জেলে থাকতে চান। সলিসিটর জেনারেল তুষার মেহতা অবশ্য বলেছেন, কারও CBI হেফাজতে থাকার মেয়াদ বাড়ানো হবে কিনা, তা স্থির করবে নিম্ন আদালত। সেখানেই ওই মামলা হচ্ছে। পরে তিনি বলেন, চিদম্বরম যদি নিম্ন আদালতে তাঁর বন্দিদশার মেয়াদ বাড়ানোর কথা বলেন, আমাদের আপত্তি নেই। ED-ও তাঁকে জেরা করতে চায়।

Related articles

তৃণমূল করতে হলে সবুজ বাঁচাতে হবে: পানিহাটিতে মাঠ বাঁচানোর বার্তা দলনেত্রীর

সবুজ ধ্বংস বরদাস্ত নয়। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভোট প্রচারে গিয়ে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা...

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...

হিরণের মনোনয়ন পত্রে নাম প্রথম স্ত্রীর! ঋতিকাকে ‘রক্ষিতা’ কটাক্ষ অনিন্দিতার

বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্যামপুরের (Shyampur BJP Candidate) পদ্মপ্রার্থী তথা অভিনেতা হিরণ চক্রবর্তীর (Hiran Chatterjee)। এবার অভিনেতার...

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...