Thursday, June 18, 2026

হাওড়া- শিয়ালদহ থেকে আরও কম সময়ে দিল্লি পৌঁছে দেবে রাজধানী! কীভাবে জানেন?

Date:

Share post:

ইঞ্জিনের সংখ্যা বাড়িয়ে আরও কম সময়ে যাত্রীদের রাজধানী দিল্লিতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে পূর্ব রেল। রেল সূত্রের খবর, হাওড়া-নিউদিল্লি এবং শিয়ালদহ-নিউদিল্লি রুটে চলাচলকারী দু’টি রাজধানী এক্সপ্রেসের প্রতিটিতে একটি করে অতিরিক্ত ইঞ্জিন জোড়া হবে। তার জন্য রেকগুলিতে প্রয়োজনীয় প্রযুক্তি রূপায়ণের কাজ আপাতত চলছে। তা শেষ হলেই রেকের পিছনে আরও একটি করে ইঞ্জিন জোড়া হবে। দুই ইঞ্জিন দু’ধরনের কাজ করবে। এতে আরও গতি বাড়িয়ে ছোটানো যাবে হাই-প্রোফাইল রাজধানী এক্সপ্রেসকে। কমবে ট্রেন সফরের সময়ও। শীঘ্রই এই ব্যবস্থায় রাজধানী এক্সপ্রেস চালানো হবে বলে জোন সূত্রের খবর।

সম্প্রতি রেলের উচ্চপর্যায়ের আধিকারিকদের একটি বৈঠকেই রাজধানী, শতাব্দী এবং দুরন্ত এক্সপ্রেসের গতিবৃদ্ধি নিয়ে আলোচনা হয়। বৈঠকে রেল বোর্ডের ওই সদস্য পরামর্শ দিয়েছিলেন, গতি বাড়াতে রেল যেসব ব্যবস্থা নিচ্ছে, তা হাই প্রোফাইল এই তিন ট্রেনের ক্ষেত্রেও লাগু করা হোক। বৈঠকে নির্দিষ্ট করে দু’টি রাজধানী এক্সপ্রেসের ক্ষেত্রে যাত্রার সময় কমাতে ‘পুশ-পুল সিস্টেম’ রূপায়ণের পরামর্শ দিয়ে গিয়েছিলেন তিনি। সেই মতোই পূর্ব রেল এই পরিকল্পনা রূপায়ণের কাজ শুরু করে। এতে দিল্লিগামী ট্রেনের ক্ষেত্রে যাত্রার সময় 90 মিনিট এবং ফিরতি ট্রেনের ক্ষেত্রে 75মিনিট কমবে বলে খবর।

Related articles

দিল্লিতে খুন বাঙালি মহিলা পরিচারিকা

ফের রাজধানীতে (Delhi) খুন বাঙালি মহিলা (Bangali Women Murdur)! দিল্লির অভিজাত মাউন্ট কৈলাশ এলাকায় ৪৫ বছরের পরিচারিকা মীনাকে...

যোগ দিবস উপলক্ষ্যে কলকাতায় ‘Run For Yoga’: ৩ দিনের কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর, নাম না করে কাকে নিশানা!

১২তম যোগ দিবসের কলকাতায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে ১৯ জুন রাজ্যজুড়ে হবে ম্যারাথন...

আর জি কর-কাণ্ডে নির্মল ঘোষের ভূমিকা জানতে চাইল সিবিআই!

আর জি কর মামলার (RG Kar Case) নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার...

মেসিকাণ্ডে সাড়ে ৩ ঘণ্টা জেরা, অরূপকে ফের তলব পুলিশের

অবশেষে মেসিকাণ্ডের (Messi Incident) তদন্তে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার...