Thursday, June 18, 2026

পিকের নয়া আইডিয়া: দলীয় সাংসদ, জেলা সভাপতিদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা

Date:

Share post:

এবার সাংসদদের পালা। ‘দিদিকে বলো’ শুরু হয়েছিল বিধায়কদের নিয়ে। সেই কর্মসূচির দ্বিতীয় পর্যায় শুরু হতে চলেছে তৃণমূলের সাংসদদের নিয়ে। সেই লক্ষ্যেই আগামী সোমবার তৃণমূলের সাংসদ ও জেলা সভাপতিদের নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পেশাদার সংস্থা প্রশান্ত কিশোরের আইপ্যাক-এর সুপারিশে একমাস আগে জনসংযোগ কর্মসূচি ‘দিদিকে বলো’র আনুষ্ঠানিক সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। নিজেদের বিধানসভা এলাকায় ‘দিদিকে বলো’র প্রচার, ভোটারের বাড়িতে নৈশবাস করতে হয় তৃণমূল বিধায়কদের। দলের শাখা সংগঠনগুলিকেও ‘দিদিকে বলো’-র প্রচারে নামানো হয়েছে।

এবার সাংসদদেরও ‘দিদিকে বলো’ প্রকল্পে জুড়তে চান প্রশান্ত কিশোর। সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে আইপ্যাকের কর্ণধারও হাজির থাকতে পারেন। তৃণমূল ভবনে দুপুর 12টায় বৈঠকে সাংসদদের পাশাপাশি জেলা সভাপতিদেরও থাকতে বলা হয়েছে। এদিন তৃণমূল যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে সংশ্লিষ্টদের কাছে এসএমএস মারফত বৈঠকের খবর দেওয়া হয়।

Related articles

অনুপ্রবেশ-তোলবাজি থেকে বন্দে মাতরম: রাজ্যপালের ভাষণ না শাসকদলের নির্বাচনী ইস্তাহার! প্রশ্ন বিরোধীদের

অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হল বৃহষ্পতিবার। প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ...

বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

বিজেপির ভয়ঙ্কর শিক্ষানীতি! স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) হয়ে গেলেন পাইলট, হাম্পির মন্দির কোনারকের সান টেম্পল হয়ে...

মৌলিক সঙ্গীত জগতকে বিকশিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাঘব-অনিন্দ্যদের

বাংলায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বিনোদন থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের সকলেই দুর্নীতিমুক্ত কাজের পরিবেশ বজায় রাখার ব্যাপারে...

বিধানসভাতে ‘বাছাই’ নীতি, ব্রাত্য ‘জাগো বাংলা’-সহ একাধিক সংবাদমাধ্যম

অষ্টাদশ বিধানসভার (Legislative Assembly) প্রথম অধিবেশন শুরু হতেই সংবাদমাধ্যমের স্বাধীনতা (Press Freedom) নিয়ে বিতর্ক তুঙ্গে! বহুদিনের সংসদীয় প্রথা...