Thursday, June 18, 2026

মৌলিক সঙ্গীত জগতকে বিকশিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাঘব-অনিন্দ্যদের

Date:

Share post:

বাংলায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বিনোদন থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের সকলেই দুর্নীতিমুক্ত কাজের পরিবেশ বজায় রাখার ব্যাপারে আশাবাদী। ঠিক যখন লাইট- ক্যামেরা- অ্যাকশন জগতের সমস্যা মিটিয়ে ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন সেলিব্রেটি বিজেপি বিধায়করা, তখনই সঙ্গীত জগতের উন্নয়ন সাধনের লক্ষ্য নিয়ে এবার মুখ্যমন্ত্রীর (CM)কাছে চিঠি পাঠালো শিল্পী প্রবীর দাসের উদ্যোগে তৈরি সংগঠন ‘পারফরম্যান্স অফ বেঙ্গল’ (Performance of Bengal)। লোকসংগীত থেকে মৌলিক গান, গায়ক গায়িকা থেকে বাদ্যযন্ত্র শিল্পীদের উন্নয়নের স্বার্থেই শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) চিঠি লিখলেন অনিন্দ্য বসু (Anindya Bose), রাঘব চট্টোপাধ্যায়রা (Raghab Chatterjee)।

যাঁরা স্বাধীনভাবে গান গাইতে বা সুর সৃষ্টি করতে পছন্দ করেন তাঁদের কাজ আরও বেশি করে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ‘পারফরম্যান্স অফ বেঙ্গল’ তৈরি করা হয়। এই সংগঠনের মুখপাত্র ‘শহর’ ব্যান্ডের গায়ক অনিন্দ্য।সংগঠনের সদস্য হিসাবে রয়েছেন রাঘব চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার, সিধু, পটা, দেব চৌধুরীরা। সকলের উপস্থিতিতে বিধায়ক রুদ্রনীল ঘোষকে (Rudranil Ghosh) পাশে নিয়েই এই সংগঠনের তরফে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। যেখানে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানোর বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়েছে। স্বজনপোষণ বন্ধ করে বাংলা গানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুস্থ এবং স্বচ্ছ পরিবেশ তৈরির ব্যাপারেও আলোচনা হয়েছে। অভিনেতা বিধায়ক রুদ্রনীল জানান, তিনি গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সিধু, শিলাজিতের দাবি, যাঁরা বাউল বা লোকশিল্পী, কীর্তন গায়ক বা শ্রীখোল বাদক তাঁদের জন্য একটু বেশি করে ভাবার প্রয়োজন রয়েছে। সঙ্গীত এবং বাদ্যযন্ত্রশিল্পীদের বার্ধক্যভাতা ও চিকিৎসায় সহায়তা করা প্রয়োজন। পাশাপাশি পারিশ্রমিকের বিষয়টি নিয়েও সরকারকে ভাবার জন্য অনুরোধ জানিয়েছে ‘পারফরম্যান্স অফ বেঙ্গল’।

 

Related articles

আর জি কর-কাণ্ডে নির্মল ঘোষের ভূমিকা জানতে চাইল সিবিআই!

আর জি কর মামলার (RG Kar Case) নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার...

মেসিকাণ্ডে সাড়ে ৩ ঘণ্টা জেরা, অরূপকে ফের তলব পুলিশের

অবশেষে মেসিকাণ্ডের (Messi Incident) তদন্তে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার...

গ্রেফতারি পরোয়ানার মধ্যেই আদালতে স্বস্তি অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের

সিআইডির (CID) জারি করা ‘লুক আউট’ নোটিস, গ্রেফতারি পরোয়ানার মধ্যেই বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

হেলমেটেও রক্ষা নেই! দিনহাটায় ধৃত উদয়নকে লক্ষ্য করে ডিম-আক্রমণ

গ্রেফতারির পর দিনহাটায় (Dinhata) পা রাখতেই হেনস্থার মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ (Former Minister Udayan Guha)। থানার...