Saturday, April 11, 2026

স্টেশনে-ট্রেনে প্লাস্টিকের ব্যাগ, জলের বোতল ব্যবহারে নিষেধাজ্ঞা রেলের

Date:

Share post:

আগামী 2 অক্টোবর থেকে স্টেশনে বা ট্রেনে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় রেল।
প্লাস্টিকের ব্যাগ বা নিষিদ্ধ প্লাস্টিকের সামগ্রী নিয়ে স্টেশনে ঢুকলে বা ট্রেনে চড়লে ওইদিন থেকে জরিমানা দিতে হবে যাত্রীদের।
পরিবেশকে দূষণমুক্ত রাখতেই রেল এই উদ্যোগ নিয়েছে।রেলের সিদ্ধান্ত, 50 মাইক্রনের নিচে প্লাস্টিকের ব্যাগ বা অন্য সামগ্রী নিয়ে স্টেশনে ঢুকলে বা ট্রেনে চড়লেই জরিমানা দিতে হবে সেই যাত্রীদের।

আরও পড়ুন-জামিন চান না, উল্টে আরও দু’দিন CBI হেফাজতে থাকতে চান চিদম্বরম

একইসঙ্গে জলের বোতলের ‘ফের ব্যবহার’ বন্ধ করারও উদ্যোগ নিয়েছে রেল। ট্রেনে জলের বোতল ব্যবহারের পর তা বাইরে নিয়ে যাওয়া বা ফেলা আর যাবে না। যাত্রীদের কাছ থেকে খালি বোতল সংগ্রহ করবেন ক্যাটারিং কর্মীরা। স্টেশনে জলের বোতল ব্যবহারের পর খালি বোতল যাত্রীদেরই ক্রাসিং মেশিনে ঢুকিয়ে দিতে হবে। এজন্য প্রতিটি স্টেশনে বোতল ক্রাসিং মেশিন বসানো হচ্ছে। দেশের সব রেলের GM ও DRM-দের কাছে এ বিধি কার্যকর করতে পার্সোনাল মেসেজ পাঠিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব।
স্টেশনের ভেন্ডারদেরও নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার না করেন। যাত্রীরাও যেন সতর্ক থাকেন এ নিয়ে। রেল কর্তাদের বক্তব্য, প্লাস্টিক এমন এক রাসায়নিক পদার্থ যা পরিবেশে পচতে ও পুনঃপ্রক্রিয়াণের জন্য বহু সময় নেয়। ‘অপচ্য’ হওয়ায় পরিবেশে দীর্ঘস্থায়ী ক্ষতির প্রভাব পড়ে। উদ্ভিদ ও জলজ প্রাণীর ক্ষতির সঙ্গে মানুষেরও ক্ষতি করে প্লাস্টিক । হরমোনের অতিরিক্ত ক্ষতির কারণ এই প্লাস্টিক দূষণ।

আরও পড়ুন-চুরি খোদ পুলিশের বাড়িতে! গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীর

Related articles

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...