Tuesday, June 16, 2026

ফাঁস বঙ্গ-বিজেপির ‘দৈন্যদশা’! মানিকচকে ‘ভাড়া করা লোক’ দিয়ে পোস্টার, ধরা পড়ল ভিনরাজ্যের ২ শ্রমিক

Date:

Share post:

তাদের বুথে এজেন্ট দেওয়ার লোক নেই। সব আসনে প্রার্থী পাওয়া যাচ্ছে না। বঙ্গ বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ বাংলার শাসকদলের। আর সেই অভিযোগে সিলমোহর দিল মালদহের (Maldah) মানিকচকের ঘটনা। উত্তর প্রদেশ (Uttar Pradesh) থেকে ঠিকাদার মারফত দিনমজুর আনিয়ে পোস্টার সাঁটাচ্ছে বিজেপি (BJP)। ঘটনা সামনে আসতেই তীব্র কটাক্ষ বিরোধীদের। রাজনৈতিক মহলের মতে, বাংলা দখলের স্বপ্ন দেখা বিজেপির নিজেদের পোস্টার সাঁটা, দেওয়াল লেখারও লোক নেই।

মানিকচকের এক এলাকায় আচমকাই পোস্টার লাগাতে দেখা যায় কয়েকজনকে। সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। জানা যায়, ধৃতদের মধ্যে বিপিন কুমার ও তাঁর ভাই উত্তরপ্রদেশ থেকে এসেছেন। ঠিকাদাররা বিজেপির পোস্টার (Poster) লাগানোর জন্য ওই দুই দিনমজুরকে ভাড়া করে মালদহে এনেছে বিজেপি (BJP)। পোস্টার লাগানোর সময় তাঁদের সঙ্গে ছিলেন এক স্থানীয় অটো চালক। খবর পেয়ে পুলিশ গিয়ে তিনজনকে গ্রেফতার করে। যদিও বর্তমানে তাঁরা জামিন পেয়েছেন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় উত্তেজনা ছড়াতেই এই ‘বহিরাগত’ আমদানি।

এই ঘটনা প্রকাশ্যে কটাক্ষ করে তৃণমূল (TMC)। বাংলায় বিজেপি করার মতো বা তাদের পোস্টার মারার মতো লোকও নেই। তাই ভিন রাজ্য থেকে ‘ভাড়াটে’ এনে কাজ চালাতে হচ্ছে। জনসমর্থন হারিয়ে এখন ঠিকাদারের মাধ্যমে ভিনরাজ্যের ‘ভাড়া করা শ্রমিক’ এনে মান বাঁচাতে হচ্ছে গেরুয়া শিবিরকে।

ঘটনাটি নিয়ে দলের হয়ে সাফাই দিয়েছেন বিজেপির শীর্ষ স্থানীয় নেতা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা। তাঁদের দাবি, সব রাজনৈতিক দলই এখন টাকা দিয়ে লোক লাগিয়ে দেওয়াল লিখন বা পোস্টার লাগানোর কাজ করায়। শ্রমিকরা যে কোনও রাজ্যেরই হতে পারেন, তাতে আইনি বাধা কোথায়! কিন্তু প্রশ্ন উঠছে, বাংলায় সংগঠনের এই পরিস্থিতি কেন, যেখানে বিজেপির পোস্টার লাগাতেও লোক ভাড়া করতে হচ্ছে!

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...