Saturday, June 20, 2026

এক নজরে জেলার কিছু খবর

Date:

Share post:

নদিয়া: টোটো ও ইঞ্জিনভ্যানের সংঘর্ষে হাত কাটা গেল এক মহিলার। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায়। আহতের নাম শাহজাহান বিবি (55)। ঘটনায় আহত হয়েছেন আরো 3 জন। সূত্রের খবর, নদিয়ার নাকাশিপাড়া থানার রঘুনাথপুর থেকে 6 জন যাত্রী নিয়ে বেথুয়াডহরি আসছিল একটি টোটো। অভিযোগ,ধর্মদা বেথুয়াডহরি রাজ্য সড়ক ধরে আসার সময় বিল্লোগ্রাম এলাকায় একটি ইঞ্জিনভ্যান টোটোটিকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।

উত্তর 24 পরগণা: গরম খিচুড়ি পায়ে পড়ে আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং হাসপাতালে ভর্তি দুই শিশু-সহ তিনজন। আর সেইসব শিশু ও মায়ের হাতে ফল ও খাবার-সহ বিভিন্ন সামগ্রী তুলে দিলেন ক্যানিং 1 নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং হাসপাতালে চিকিৎসক ডক্টর সমর রায়-সহ আরো কয়েকজন স্বাস্থ্যকর্মী।

উত্তর 24 পরগণা: বিধান নগরের নতুন চেয়ারপার্সন হিসেবে আজ, শুক্রবার শপথ নিলেন অনিতা মন্ডল। এছাড়াও এদিন যুব ও ক্রীড়া কল্যানের মেয়র পরিষদের দায়িত্ব নিলেন দেবরাজ চক্রবর্তী।

হুগলী: 1 লা সেপ্টেম্বর থেকে বাড়ছে হিমঘরে মজুত আলুর ভাড়া। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে আলু ব্য।বসায়ীরা। মহার্ঘ্যা হতে পারে আলু। কৃষি দফতরের নির্দেশ অনুযায়ী দক্ষিনবঙ্গে কুইন্ট্যা্ল প্রতি আলুর ভাড়া 9 টাকা বেড়ে হচ্ছে 157 টাকা। সারা রাজ্যেষ প্রায় 20000 হাজার ব্যনবসায়ী এই ধর্মঘটে সামিল হবে।
উত্তর 24 পরগণা: অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রী ও ছেলের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অজিত দাস। শুক্রবার অজিতবাবু তাঁর স্ত্রী করুনা দাসের অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন। তখনই প্রতিবাদ করেন। প্রতিবাদ করলে তাঁর স্ত্রী ও ছেলে তাঁকে মারধর করে। ঘটনাস্থলেই অজিতবাবুর মৃত্যু হয়। পুলিশ ছেলে গদাধর দাস ও স্ত্রী করুনা দাসকে গ্রেফতার করে ।

উত্তর 24 পরগণা : নিউটাউন এলাকায় মাদক ও এক জার ফেন্সিডিল- সহ গ্রেফতার তিন। ধৃতদের নাম বাপি রায়, শুভজিত মন্ডল, সুরজিৎ নস্কর। সকলের বাড়ি রাজারহাট থানা এলাকায়।

Related articles

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...