Saturday, June 13, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে গাড়ি! জম্মু ও কাশ্মীরে মৃত একই পরিবারের ৫ শিশু-সহ ৮

Date:

Share post:

লাগাতার জঙ্গি হামলায় রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে একদিকে যেমন অনেক জওয়ানের শহিদ হওয়ার খবর সামনে এসেছে ঠিক তেমনই পাল্টা আক্রমণে খতম হয়েছে বহু জঙ্গি। শনিবার অশান্ত উপত্যকায় ফের ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা (Massive Accident)। সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে (Anantnag) খাদে গাড়ি উল্টে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জনই শিশু ছিল বলে খবর। এদিন অনন্তনাগ জেলার ডাকসুম এলাকায় দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে অনুমান, গাড়ির গতি স্বাভাবিকের তুলনায় বেশি থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে।

তবে মৃতরা সকলে একই পরিবারের সদস্য ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। নিহতদের মধ্যে একজন পুরুষ পুলিশকর্মী, দু’জন মহিলা এবং পাঁচ শিশু ছিল বলে খবর। যাদের গড় বয়স মাত্র ছয় থেকে ষোল বছরের মধ্যে। পুলিশ সূত্রে খবর, শনিবার ৮ জনের একটি পরিবার টাটা সুমো গাড়িতে চেপে কিস্তওয়ার থেকে ফিরছিলেন। কিন্তু ডাকসুমের কাছাকাছি গাড়িতে আসার পরই আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পাশের একটি খাদে পড়ে যায় বলে খবর। দুর্ঘটনার জেরে গাড়ির মধ্যে থাকা সকলেরই ঘটনাস্থলে মৃত্যু হয়।

যদিও দুর্ঘটনার বিষয়টি সামনে আসতেই উদ্ধারকাজে হাত লাগায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয়রাও। তবে কিছু সময়ের মধ্যেই সকলের দেহ উদ্ধার করা সম্ভব হয়। তবে কীভাবে এমন দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তল্লাশি। তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...