Sunday, June 28, 2026

এবার কি গ্রেফতারের ছায়া সোনিয়া- রাহুলের ওপর !

Date:

Share post:

গান্ধী পরিবারের কপালের ভাঁজ সম্ভবত বাড়তে চলেছে। দুর্নীতির মামলায় ED কংগ্রেসকে বড় ধাক্কা দিয়ে অ্যাসোসিয়েটেড জার্নাল মামলায় প্রথম FIR দাখিল করেছে। অভিযোগ, চণ্ডীগড়ের কাছে পাঁচকুলায় নিয়ম ভেঙ্গে অ্যাসোসিয়েটেড জার্নালকে জমির প্লট বরাদ্দ করা হয়েছে। এই মামলায় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা ও প্রবীণ কংগ্রেস নেতা মতিলাল ভোরার বিরুদ্ধেও FIR দায়ের করা হয়েছে। তৎকালীন হুডা সরকার হরিয়ানার পাঁচকুলার 6 নম্বর সেক্টরে এই প্লট 1992 সালে বরাদ্দ করেছিল। ED-র অভিযোগ, অ্যাসোসিয়েটেড জার্নালকে সুবিধা দেওয়ার জন্য এই প্লটটি নিলাম না করেই দেওয়া হয়েছিল। তাছাড়া এই সংস্থা উদ্দেশ্য অনুযায়ী প্লটটি ব্যবহারও করেনি। কম দামে প্লটটি কার্যত উপহার দেওয়া হয়েছিলো।

ED পাঁচকুলায় অবস্থিত পিএমএলএ আদালতে এই অভিযোগ করেছে করেছে। অ্যাসোসিয়েটেড জার্নাল সংস্থার পরিচালন কমিটিতে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী সহ কংগ্রেসের অনেক প্রবীণ নেতা আছেন। ED এর আগে পাঁচকুলায় এই সংস্থার প্রায় 65 কোটি টাকার প্লটকে বাজেয়াপ্ত করেছে। ন্যাশনাল হেরাল্ডের ক্ষেত্রেও দিল্লিতে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আয়কর ও ED-র তদন্ত চলছে। আইনি মহলের আশঙ্কা, চিদাম্বরমের গ্রেফতালির পর মারমুখী মেজাজে থাকা কেন্দ্রীয় সরকার এই মামলার ভিত্তিতে ভোগাতে পারে গান্ধী পরিবারকেও।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...