Friday, June 26, 2026

নাইজেরিয়দের ভারতীয় ব্যাংক অ্যাকাউন্ট সরবরাহ ধৃত 2

Date:

Share post:

উত্তর 24 পরগণা : নাইজেরিয়দের ভারতীয় ব্যাংক অ্যাকাউন্ট সরবরাহ করে ধৃত মণিপুরের দুই বাসিন্দা। দিল্লি থেকে তাঁদের গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

গত 4ঠা জুলাই সাইবার ক্রাইম থানার পুলিশ বাঙ্গুর এলাকার এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে দিল্লিতে হানা দিয়ে দুই নাইজেরিয় ব্যক্তিকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সোস্যাল মিডিয়াতে বন্ধুত্ব করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার। জিজ্ঞাসাবাদ করে সাইবার ক্রাইম থানার পুলিশ জানতে পারে এরা ভারতীয় একটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছে। সেই ব্যাংক তাদের ব্যবহার অ্যাকাউন্ট করতে সাহায্য করেছে দুজন দিল্লির বাসিন্দা। এর পরেই তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। জানতে পারে মণিপুরের বাসিন্দা মাইরিকিমানগ ওয়াইজুনামাই নামক এক মনিপুরী বাসিন্দা এবং মামেলি লাংখাম নামক এক মহিলা দুজনে দিল্লি থেকে এদের ব্যাংক অ্যাকাউন্ট সরবরাহ করত।

আরও পড়ুন-টিউমারের অস্ত্রপ্রচার করে নজির গড়ল কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল

সেই তদন্তের ভিত্তিতে তল্লাশি অভিযান চালিয়ে গত 28 তারিখ দিল্লি থেকে দুজন মণিপুরের বাসিন্দাকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। দিল্লি থেকে ট্রানজিট রিমান্ডে তাদের শুক্রবার কলকাতা নিয়ে আসা হয়। এদিন তাদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। তাদের পুলিশি হেফাজতে রাখা হবে বলে পুলিশ সূত্রের খবর।

বিগত যত ঘটনায় নাইজেরিয়দের যোগ পাওয়া গেছে প্রত্যেকটির সঙ্গেই এই চক্র জড়িয়ে থাকতে পারে বলে পুলিশের অনুমান। ঘটনার তদন্ত করছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

আরও পড়ুন-বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের উপর হামলা

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...