Wednesday, April 8, 2026

সল্টলেক থেকে 2.53 কোটি টাকার সোনা উদ্ধার

Date:

Share post:

গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে পাচারের সময় ধরা পড়ল প্রচুর পরিমাণ সোনা। সল্টলেকে এক অটোতে অভিযান চালিয়ে মোট 2.53কোটি টাকার সোনা উদ্ধার করে রাজস্ব গোয়েন্দা সংস্থা। ডিআরআই সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্ত হয়ে এই সোনা দেশে ঢোকে। ওই এলাকার তিন গরিব মহিলাকে টাকার লোভ দেখিয়ে সোনা সল্টলেকে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেয় পাচারকারীরা।

সম্প্রতি, সেই সোনা পৌঁছে দিতে সল্টলেকে আসে তারা। অটোতে উঠতেই সেখানে হানা দেন গোয়েন্দারা। রাজস্ব গোয়েন্দা সংস্থায় নিয়ে যাওয়া হয় ওই তিন মহিলা ও অটো চালককে। নেওয়া হয় অটোটিকেও। দীর্ঘ জেরার সামনে ভেঙে পড়ে সোনা পাচারের কথা স্বীকার করে নেয় তারা। অটোর টুল বক্সের মধ্যে আঠা দিয়ে আটকানো কালো প্যাকেটের মধ্যে থেকে উদ্ধার হয় 12টি সোনার বিস্কুট। এছাড়া ওই মহিলাদের থেকে আরও দু’টি সোনার বিস্কুট মিলেছে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...