Sunday, June 28, 2026

টলিউডে শোকের ছায়া, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত চিত্রনাট্যকার ঋতম ঘোষাল!

Date:

Share post:

হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় চিত্রনাট্যকার ঋতম ঘোষাল (Renowned Script Writer Writam Ghoshal passed away)। পুরী থেকে ফেরার পথে রাস্তাতেই হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। কলকাতায় পৌঁছে তাঁকে তড়িঘড়ি ভর্তি করানো হয় হাসপাতালে। মঙ্গলবার রাত থেকে শারীরিক অবস্থার অবনতি হয়। বুধবার সকালে এল দুঃসংবাদ। বন্ধুর মৃত্যুর খবর নিশ্চিত করেন আরেক প্রখ্যাত চিত্রনাট্যকার শিবাশিস মুখোপাধ্যায়।

শিবাশিস এবং ঋতমের বন্ধুত্ব দীর্ঘদিনের। ‘মহাপীঠ তারাপীঠ’,’কিরণমালা’,’দেবী চৌধুরাণী’র মতো হিট পৌরাণিক এবং ঐতিহাসিক ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছিলেন তিনি। ঋতমের মৃত্যুতে শোকার্ত টলিপাড়া। চৈতি ঘোষাল, রূপাঞ্জনা মিত্র, সোহন বন্দ্যোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়, সোনালী চৌধুরী, অনিন্দিতা রায়চৌধুরী শোকপ্রকাশ করেছেন।

আরও পড়ুন: মেহেন্দির রঙে বাড়ছে জল্পনা, এবার কি ছাদনাতলায় দেব-রুক্মিণী!

পৌরাণিক বা ঐতিহাসিক ধারাবাহিক লেখায় ঋতমের মুন্সিয়ানার কথা জানান অভিনেতা-পরিচালক অরিন্দম গঙ্গোপাধ্যায়। ছোটপর্দার এই প্রজন্মের ‘বামা’ সব্যসাচী জানান, স্পন্ডিলাইটিস এবং আর্থ্রাইটিসে খুব ভুগেছেন ঋতম। সুস্থ থাকতে দামি ইনজেকশন ব্যবহার করতে হত তাঁকে। তবু সবসময় হাসিমুখে দেখা যেত তাঁকে। বিখ্যাত চিত্রনাট্যকারের এভাবে অকালে চলে যাওয়া ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...