Sunday, March 15, 2026

ডার্বিতে এবার বাঁশি বাজাবেন কৃষ্ণ

Date:

Share post:

রাত পোহালেই মরশুমের প্রথম ডার্বি। তাই ইতিমধ্যেই সেই নিয়ে উত্তেজনার পারদ চড়েছে দুই প্রধানের সমর্থকদের মধ্যে। দুই দলের অন্দরেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। টিকিট বিক্রি প্রায় শেষের পথে। অবশ্য বলা ভাল রবিবাসরীয় ডার্বির টিকিট নিয়ে দেখা দিয়েছে হাহাকার। অনেকেই টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। মরশুমের প্রথম ডার্বিতে রয়েছে একগুচ্ছ চমক। এই প্রথম ডার্বিতে টস হবে স্বর্ণমুদ্রা দিয়ে। ইতিমধ্যেই সেই কথা আইএফএ-র তরফ থেকে ঘোষণা করা হয়েছে। এবার রয়েছে আরও এক চমক। ডার্বিতে এবার বাঁশি বাজাবেন কৃষ্ণ।

অবাক হচ্ছেন তো? ভাবছেন কোন কৃষ্ণের কথা বলা হচ্ছে। এ কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ নন। ইনি সি আর কৃষ্ণ। ভারতীয় ফুটবলের রেফারি হিসেবে অনবদ্য ভূমিকা রয়েছে তাঁর।

2011-12 সালে এআইএফএফ-এর সেরা রেফারি এবার বাজাবে ডার্বিতে বাঁশি। যুবভারতীতে রবিবাসরীয় ডার্বিতে রেফারির ভূমিকায় দেখা যাবে এবার তাঁকে। ফুটবলের পাশাপাশি দক্ষ রেফারি হিসেবেও ভারতীয় ফুটবলে বিশেষ ভূমিকা রয়েছে কৃষ্ণর।

2008 সালে আই লিগে প্রথম রেফারি হিসেবে আত্মপ্রকাশ ঘটে কৃষ্ণর। যদিও তার আগে চেন্নাই সুপার লিগে তিনি রেফারি ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, তবুও আই লিগ দিয়েই মূলত তার রেফারির কেরিয়ার যাত্রা শুরু হয়েছে, তা বলাই যায়। এরপর একের পর এক ফুটবল লিগে তিনি রেফারির ভূমিকা পালন করেছেন।

2015 সালে 20 ডিসেম্বর এআইএফএফ-এর বর্ষসেরা রেফারির খেতাবও জেতেন তিনি। এবার সেই কৃষ্ণই ডার্বিতে রেফারি হয়ে বাঁশি বাজাতে চলেছেন।

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...