Tuesday, March 31, 2026

যেমন বলা হচ্ছে কাশ্মীর আদৌ তেমন নয়, শ্রীনগর থেকে ফিরে বললেন ইয়েচুরি

Date:

Share post:

370 ধারা বিলোপের পর কাশ্মীরের পরিস্থিতি যেমন বলা হচ্ছে আদৌ তেমন নয়। শ্রীনগর থেকে ফিরে এ কথা বলেছেন সিপিএমের সাধারন সম্পাদক সীতারাম ইয়েচুরি। সিপিএম বিধায়ক ইউসুফ তারিগামির সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার সেখানে যান তিনি। শুক্রবার ইয়েচুরি বলেছেন, কাশ্মীরের বর্তমান অবস্থা সম্পর্কে যেটুকু জানা গিয়েছে, তাতে এটা স্পষ্ট, পরিস্থিতি এখনও স্বাভাবিকের কাছাকাছিও নয়। কাশ্মীরের বর্তমান পরিস্থিতিতে অসুস্থ তারিগামির শারীরিক অবস্থার অবনতি হবে বলে দাবি করেন সিপিএম সাধারণ সম্পাদক। ইয়েচুরি বলেন, “সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে কাশ্মীরে কমরেড ইউসুফ তারিগামিকে দেখতে গিয়েছিলাম। শ্রীনগর বিমানবন্দর থেকে আমাকে এসকর্ট করে তারিগামির ঘরে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তাবাহিনী চাইছিল আমি দিল্লি ফিরে যাই। কিন্তু আমি তারিগামির চিকিত্সকের আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম যাতে আমি ওর শারীরিক অবস্থা সম্পর্কে ধারনা করতে পারি।” উল্লেখ্য, গত 9 আগস্ট শ্রীনগর বিমানবন্দর থেকে ফিরে আসেন রাহুল গান্ধী-সহ বিরোধী নেতারা। তাদের বিমানবন্দর থেকে বেরোতেই দেয়নি নিরাপত্তা বাহিনী।’ এরপর সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে সেখানে যান ইয়েচুরি।
কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে ইয়েচুরি বলেন, একটি গেস্ট হাউসে রাখা হয়েছিল আমাকে। চারদিক সিল করে রাখা হয়েছিল। তারিগামি তাঁর বাড়ি থেকে বেরোতেও পারিছেলন না। আমিও গেস্টহাউস কারও সঙ্গে দেখা করতে পারছিলাম না। কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে যা বলা হচ্ছে বাস্তব অবস্থা তা নয়। এনিয়ে অনেক কিছু বলার আছে, পরে বলব”।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...