Monday, June 22, 2026

কেউ আয়কর দেবেন না, দুর্গাপুজো পুজো কমিটিগুলিকে জানিয়ে দিলেন মমতা

Date:

Share post:

‘কেউ আয়কর দেবেন না’, রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আয়কর দফতরের অভিযোগ, দুর্গাপুজো কমিটিগুলি এই পুজোর বিপুল পরিমাণ খরচের TDS কাটছে না, ফলে তাদের ঘরে জমা পড়ছে না কর। আয়কর দফতরের এই নির্দেশের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোকর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী আরও একবার সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। স্পষ্ট বলেছেন, কর দেবেন না।
আয়কর দফতর সূত্রে জানা গিয়েছিল, TDS নিয়ে তথ্য দিতে না পারায় গতবার পুজো কমিটিগুলিকে পাঠানো হয়েছিল নোটিস। তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,’আয়কর দফতর ডাকলে কেউ যাবেন না। পুজো মানুষকে আনন্দ দেয়। টাকা, চাঁদা দেয় মানুষ। মোদিবাবু কি পুজো বন্ধ করে দেবেন?’ এরপর ধরনাতেও বসে তৃণমূল।
এদিকে, বিবৃতি জারি করে আয়কর দফতর অবশ্য জানিয়েছে, পুজো কমিটিগুলিকে নোটিস পাঠানোর খবর ভুয়ো। চলতি বছরে এ ধরনের কোনও নোটিস পাঠানো হয়নি।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...