Wednesday, June 24, 2026

ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল রাসায়নিক কারখানা: মৃত কমপক্ষে 20, ধ্বংসস্তুপে আটক 70

Date:

Share post:

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মহারাষ্ট্রের শিরপুর। শনিবার সকাল 9টা 46মিনিট নাগাদ বিস্ফোরণ ঘটে একটি রাসায়নিক কারখানায়। এই ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে 20 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত অন্তত 22 জন। যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।জানা যাচ্ছে, কারখানার ধ্বংসস্তূপে আটকে পড়েছেন অন্তত 70 জন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

ইতিমধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বলেও খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। আনা হচ্ছে দমকলের আরও ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এসেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

ঘটনার সময় কারখানায় উপস্থিত ছিলেন প্রায় 100 শ্রমিক। প্রাথমিকভাবে অনুমান সিলিন্ডার ফেটেই বিস্ফোরণটি হয়েছে। প্রচুর দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে ছড়িয়ে পড়েছে আগুন। পরবর্তীতে একাধিক সিলিন্ডারের বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে।

সূত্রে খবর, ওই কারখানায় প্রচুর পরিমাণে রাসয়নিক গ্যাস মজুত ছিল। বিস্ফোরণের ফলে তা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ফলে তৈরি হয়েছে দমবন্ধকর এক পরিস্থিতির।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...